Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

এই উল্টো ফলাফলগ্তলোও লোকে মুজিয়া বলতো । এর কারণ হলো মুসায়লামা এমন বিশ্বাসযোগ্য ভাষায় এসবের ব্যাখ্যা পেশ করতো, লোকে তা নির্ধিধায় মেনে নিতো.। দুষ্ট লোকদের মধ্যে মুসায়লামার শিষ্য রাসূল (স)-এর বিদায়ের পর এত বেড়ে গেলো যে, সে একটা ফৌজ তৈরী করে ফেললো । প্রথম খলীফা আবুবকর (রা) স্ুসায়লামার যুদ্ধশক্তির সংবাদ পেয়ে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। তিন সালারের নেতৃত্বে তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হলো । অবশেষে তার শোচনীয় পরাজয় ঘটলেও ইতিহাস বিখ্যাত সেই তিন জেনারেলের জন্য সে ভালো বিপদের কারণ হয়ে দীড়িয়েছিলো 1 কয়েক জায়গায় তো মনে হচ্ছিলো মুসায়লামাই বুঝি জিতে যাবে। ০০ মুসায়লামার মিথ্যা নবী দাবীর কথা সাজ্জা শুনতে পেলো । রাসূল (স)-এর ইন্তিকালের পর সাজ্জার মাথায় এলো, মুসায়লামা যদি এই বুড়ো বয়সে ভণ্ড নবী সেজে এত বড় ফৌজ দীড় করাতে পারে সে কেন নবী হতে পারবে না! নিজ রূপের জাদুর ব্যাপারে তার পূর্ণ আস্থা ছিলো। ভালো করেই সে জানতো, মানুষের মনে কত দ্রুত সে ঝড় তুলতে পারে। এক সকালে সাজ্জা তার গোত্রের লোকদের ডেকে বললো, গত রাতে তাকে আসমানী বাণীর মাধ্যমে নবী করা হয়েছে। এই বলে সে একটা আসমানী বাণী শুনিয়ে দিলো। এর মাধ্যমে সে তার পূর্ব ধি্ধর্মও ত্যাগ করলো । লোকজন তো আগ থেকেই ওর জন্য জান-পাগল ছিলো। তারা তার এ কথায় প্রভাবাবিত না হয়ে পারলো নাঁ। তার গোত্র সরদাররা আগ থেকেই তার পাণিপ্রার্থী ছিলো। সেই সরদাররা সর্বপ্রথম তার হাতে শিষ্যত্ গ্রহণ করলো। গোত্র সরদাররা যেদিকে যায় অন্যরাও সেদিকে যায়। তার গোত্রের সবাই তার দলে ভিড়ে গেলো । বনু তাগলিবের এক সরদার সাজ্জার শিষ্য হয়ে গেলে বাকীরাও তার পথ অনুসরণ করলো । বনু তামীমের এক সরদার ইবনে হুবায়রা সাজ্জার সুরিদ হয়ে গেলে পুরো বনু তামীম সাজ্জাকে নবী বলে মেনে মিলো। সাজ্জা এতাবে বিভিন্ন গোত্র সরদারদের-হাত করতে লাগলো । খুব অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটি গোত্র তাকে নবী মেনে নিলো। বিশ্বাসগত দিক দিয়ে দুর্বল শ্রেণীর কিছু মুসলমানও ধর্মান্তরিত হয়ে সাজ্জার অনুসারী হয়ে গেলো। তারপর সাজ্জা মুসায়লামার মতো এক ফৌজ তৈরী করে মদীনায় হামলার সিদ্ধান্ত নিলো । তার এক পরামর্শদাতা মালিক ইবনে নুমাইরা তাকে মদীনায় হামলা করতে নিষেধ করলো । পরামর্শ দিলো, যেসব গোত্র তাকে নবী বলে মানেনি তাদের ওপর হামলা করা হোক। সাজ্জা এভাবে গোত্রে গোত্রে ত্রাস সৃষ্টি করে গেলো । ৭৫ ডখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।