করে ফেলে দিলেন। দেখতে দেখতে ঝর্ণার মুখ ফেটে বানের মতো এমন করে পানি ছুটলো যে, বাগানটি একটি টলটলে পানির ঝিল হয়ে গেলো । শুকিয়ে প্রায় কাঠ হয়ে যাওয়া গাছগুলো সবুজে উজ্জ্বল হয়ে উঠলো |, মুসায়লামা এটা শুনতেই টে চড়ে মহিলার সাথে রওয়ানা হয়ে গেলো । সেই খেজুর বাগানে গিয়ে দেখলো সেখানকার কৃপগুলোয় খুব সামান্যই পানি আছে। সে হুকুম দিলো এক কূপ থেকে সামান্য কিছু পানি নিয়ে এসো। পানি আনা হলো। মুসায়লামা মুখে পানি নিয়ে এক একটা কৃপে একটু একটু করে পানি ফেলতে লাগলো । তার পানি ফেলা শেষ হলে দেখা গেলো, কুপগুলোতে যে সামান্য পানি ছিলো তাও শুকিয়ে গেছে। যে কয়টা গাছের পাতা তখনো সবুজ ছিলো সেগুলোও শুকিয়ে বিবর্ণ হয়ে গেলো । এরপর সেই বাগান মরুর পোড়া বাগানে পরিণত হলো । নাহার নামে তার এক শিষ্য একদিন তাকে বললো, রাসূল (সে) ছোট ছেলেমেয়েদের দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন। দেখা যেতো, তিনি যে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন সে বাচ্চা কৈশোরে পৌছতে পৌছুতেই দারুণ মেধাবী বা অভিজ্ঞ মুজাহিদ কিংবা অন্য কোন বিষয়ে বিজ্ঞ হয়ে উঠেছে। মুসায়লামা একথা শুনে আর দেরী করলো না। ঘরের বাইরে এসে তার গোত্র বনু হানিফার কয়েকটি বাচ্চা ডেকে আনলো । তাদের মাথায় ঘাড়ে মুখে থুতনিতে হাত বুলিয়ে দিলো। সেটা দেখার জন্য লোকজনের ভিড় জমে গেলো । সবাই হতভন্ত হয়ে দেখলো, বাচ্চাগুলোর মাথার চুল ঝরে ঝরে পড়ছে। সূর্যাস্ত পর্য্ত বাচ্চাগতলোর মাথা টাক "হয়ে গেলো । ওদের মুখে চিবুকে হাত বুলিয়ে দেয়ার কারণে সবগুলো হয়ে একজনের কাছে মুসায়লামা শুনলো, চোখ নষ্ট হয়ে যাওয়া বা প্রায় অন্ধ হয়ে যাওয়া কারো চোখে রাসূল (স) তার মুখের লালা”লাগিয়ে দিলে তার চোখ নিঃরোগ হয়ে যেতো । দেখাদেখি মুসায়লামাও এক চোখের রোগীর চোখে তার লালা লাগিয়ে দিলো । লোকটির চোখে অন্ধকার নেমে এলো, লে অন্ধ হয়ে গেলো চিরদিনের জন্য। : এক মহিলা এসে অভিযোগ করলো তার হৃষ্টপুষ্ট বকরীটি প্রায় দুধ দেয়া ছেড়েই দিয়েছে। খুব সামান্যই দুধ দেয় এখন । মুসায়লামা বকরীটি নিয়ে আসতে বললে মহিলা নিয়ে এলো । মুসায়লামা প্রথমে বকরীর পিঠে পরে বকরীর স্তনে হাত বুলিয়ে দিলো। ফলে বকরীটি যে সামান্য সামান্য দুধ দিতো তাও শুকিয়ে স্তন এতটুকু হয়ে গেলো । এক বিধবা এসে জানালো সে বিধবা । পুত্ররাই তার ভরসা ছিলো । কিন্তু প্রায় সবগুলো ছেলেই মরে গেছে। দুটি মাত্র জীবিত আছে। দুআ করুন ছেলে. দুটি যেন 'জীবিত থাকে । মুসায়লামা কিছুক্ষণ ধ্যান করে থাকার ভান করে মহিলাকে সান্তনা দিয়ে বললো, তোমার ছেলে দুটি দীর্ঘজীরী হবে । মহিলা খুশী মনে বাড়ির দিকে হাটা দিলো। ঘ্বাড়িতে পৌছতেই সে সংবাদ পেলো, তার এক ছেলে কুয়ায় পড়ে মারা গেছে। সে রাতেই সর্বশেষ ছেলেটিও হঠাৎ ছটফট করতে লাগলো । কেন এমন করছে কিছুই জানা গেলো না । সকালের আগেই ছেলেটি মরে গেলো । ৭8 ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।