কিন্তু হাসান এটা জানতো না মুসলমানরা নিহত থাকবে ঠিক তবে ইসলাম চিরঞ্জীব-সবসময় চিরঞ্জীব থাকবে । চেরাগদানেরতো সলতে জ্বলে তবে চেরাগদানটি উজ্জ্বল আলোয় ভাস্বর হয়ে থাকে। দুনিয়ায় যদি একজন মুসলমানও জীবিত না থাকে, শুধু গর্ভস্বীত কোন নারী কোন গিরি কন্দরে লুকিয়ে থাকে, তার গর্ভজাত সন্তানই ইসলামের অনির্বাণ মশাল বিশ্বময় নিয়ে ঘুরে বেড়াবে । হাসান মুসলমানদের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে চাইলো । নবী বলে আত্মপ্রকাশ করার কথা অনেক আগ থেকেই সে তার মনে লালন করে আসছিলো । তার মনে পড়লো ইসলামের প্রথম শতকের মিথ্যা নবীর দাবীদার সাজ্জীহ বিনতে হারিস তামীমার কথা । সে ছিলো বনু তামীম গোত্রের সরদার ঘরনার মহিলা । খ্রিষ্টান ধর্মাবল্বি। দজলা ও ফুরাতের মধ্যবর্তী এলাকায় থাকতো । যেটাকে আলজাধীরা বলা হয়। যৌবনবতী রূপসী ছিলো সে। বনু তামীমে ওর চেয়ে সুন্দরী মেয়ে যে ছিলো না এমন নয় । কিন্তু ওর দৈহিক রূপ অঙ্গভঙ্গি যেই দেখতো সেই জাদুমন্ত্রের মতো তার পায়ে লুটিয়ে পড়তে চাইতো । ওর সব রূপ প্রকাশ পেতো সে ষখন কথা বলতো । কথা বলার. সময় তার হাত নাড়ানো, ঘনঘন চোখের পলক ফেলা, অন্তর্ভেদী চাহনি যে কারো হৃদয় তোলপাড় করে ছাড়তো । কোন সাধক বা ইবাদতগুজার যখন তার সামনে এসে বসতো সে তাদের সঙ্গে এমন সুরে কথা বলতো, সে সাজ্জাকে তার চেয়েও বড় সাধক ভাবতো এবং তার অনুরক্ত হয়ে উঠতো । কোন বিভ্তশালী ওর কাছে আসলে এই মেয়েকে তার মতোই বিস্ত বৈভবের অধিকারী মনে করে তার সামনে অর্থ সম্পদের স্তুপ ফেলে যেতো । তবে তাকে সে তার দেহ স্পর্শ থেকে শতহস্ত দূরে রাখতো । তবুও সেই লোক তার ইশারায় নাচতে প্রস্তুত হয়ে যেতো । আমীর হোক ফকীর হোক, ভালো লোক হোক মন্দ লোক হোক সাজ্জাকে সবাই নিজেদের প্রতি সহমর্থী ভাবো । সাজ্জা নাকি গণক ও জ্যোতিষ ছিলো । ভবিষ্যত বলতে পারতো। সেটা ছিলো আত্মপূজার যুগ। গণক-জ্যোতিষদের দেখলে মানুষ সিজদায় পড়ে যেতো। তাকে তার ভবিষ্যত জিজ্ঞেস করতো । সাধারণ মানুষের বিশ্বাস-জ্যোতিষরা মন্দভাগ্য বদলে দিতে পারে। সাজ্জার রূপের জাদু কথার জাদু তো ছিলোই, তারপর সে ছিলো কুমারী । বড় বড় জাক়লীরদার বিখ্যাত সব ব্যবসায়ী - শত শত উটের পিঠে করে যাদের অর্থকড়ির আমদানী: ঘটতো তারা সাজ্জার পাণি প্রার্থনায় ব্যাকুল ছিলো । সাজ্জাও তার আচল বিছিয়ে রাখতো, কাউকে হতাশ করতো না। এই ছিল সাজ্জা, যে পাথরকে গলিয়ে মোম করে নিতো! খ্রিষ্টান ধর্মের সে ছিলো অভূতপূর্ব এক নৈত্রী। তবে এটা তার. প্রকাশ্য রূপ। ভেতরে ভেতরে সে নিজেকে শয়তানীর এমন স্তরে নিয়ে গিয়েছিলো যেখানে পৌছে মানুষ পুরোপুরি ইবলিস হয়ে যায়। খোদ ইবলিসও তাকে নজরানা দেয়। ৭৯. ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।