ফেরকার অন্তরালে থেকে তার মুখের জাদু চালাতে শুরু করে। যাকির এতে দারুণ প্রভাবাবিত হন। এমনকি সরকারি গুরুত্ৃপূর্ণ কাজে তার পরামর্শ নিতে শুরু করেন। যিররী প্রশিক্ষণপ্রাপ্ত ছিলো । এ দিয়ে সে যাকিরকে সম্মোহন (হিপ্টোনিজম) করতে শুরু করে। যিররীর হাতে যাকিরকে প্রতিদিন দুধ পান করানোর ব্যাপারও আহমদ ইবনে গুতাশের নির্দেশে হচ্ছিলো । দুধে প্রতিদিন এমন কিছু মেশানো হতো যার প্রতিক্রিয়া তৎক্ষণাৎ প্রকাশ পেতো না। ভেতর ভেতর সের্টা কাজ করে যেতো । এতে কিছু নেশা উৎপাদক জিনিসও থাকতো । দুধ পান করার পর যাকিরের মেজায এমন ফুরফুরে ইয়ে যেতো যে যিররীর সঙ্গে তিনি সমবয়সীদের মতো নানান খেলায়- হাস্যরসে মেতে উঠতেন। একবার যাকিরের এক স্ত্রী দেখে ফেললো ধিররী দুধে কি যেন মিশাচ্ছে। ধিররীকে এটা জিজ্ঞেস করতেই সে দৃঢ় গলায় বললো, আমি কিছুই মিশাইনি। যাকিরের সেই স্ত্রী যাকিরকে সে কথা জানিয়ে বললো, ধিররী বোধ হয় দুধে ক্ষতিকর কিছু মিশাচ্ছে। যিররীর বিরুদ্ধে প্রায় বুড়িয়ে যাওয়ার স্ত্রীর মুখে একথা শুনে যাকির তেলে বেগুনে জুলে উঠলেন । তবে তার সেই স্ত্রীকে তালাক দিলেন না, মহলের এক অন্ধকার ঘরে নির্বাসন দিলেন এবং কয়েকদিনের জন্য তার সাথে স্বামীব্ত্রীর সব সম্পর্ক শেষ করে দিলেন। আর যিররীকে করে নিলেন তার আরো কণ্ঠলগ্ন। বেশি দিন নয়, তিন মাসের মাথায় যাকির শয্যাশায়ী হয়ে গেলেন। কিন্তু তার রোগটা কি বা তার কষ্ট্রের ধরনটা কি তিনি তা বলতে পারতেন না। ডাক্তাররা সব ডাক্তারী বিদ্যা প্রয়োগ করেও তাকে উঠে বসার মতো উপযুক্ত করে তুলতে পারলেন না। শয্যাপাশে আহমদ ইবনে গুতাশ ও যিররী সবসময় থাকতো । জীবন মরণের এই দোদুল্যমান অবস্থায় রোগীর পাশে যারা থাকে, আন্তরিকতার ভাব নিয়ে সেবা করে এবং তাকে সবসময় ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন বলে অভয় দেয়, রোগীর চোখে তারা হয়ে যায় ফেরেশতা । মাঝে মধ্যে আহমদ তার কাছে বসে বড় মধুর কণ্ঠে কুরআন পড়তো। যাকির এতে কিছুটা আরাম পেতেন। যাকির একদিন প্রায় নিশ্চিত গলায় বললেন তিনি আর বীচবেন না। সময় বেশি নেই) তারপর সুলতান মালিক শাহের কাছে আহমদ ইবনে গুতাশের জ্ঞান-বিদ্যা ও বুদ্ধিমত্তার প্রশংসা করে চিঠি লিখে জানালেন, তার জীবনের সর্বশেষ বাসনা হলো আহমদ ইবনে শুতাশকে এই কেল্লার আমীর নিযুক্ত করা । শেষ পর্যন্ত যাকির তাকে সুন্নী-সাধু বলেই বিশ্বাস করে গেছেন। এর দু'্চার দিন পরই তিনি চোখ বুজলেন। সুলতান মালিক শাহের কাছে তার মৃত্যুসংবাদ পৌছলে তিনি সর্বপ্রথম এই হুকুম জারী করেন যে, কেন্তা শাহদরের আমীর আহমদ ইবনে গুতাশ। সেলজুকিরা যখনই শুনতো অমুক লোক ইসমাঈলী, বা. বাতিনী সন্ত্রাসী তখনই তাকে কয়েদ করতো । এজন্য বাতিনীরা নিজেদেরকে সুনী বলে প্রকাশ করতো আৰ ৭০. ডখ্৮৬.2110001179.001
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।