'আর আমি যেকোন মূল্যে আপনার কাছ থেকে পালাবো" - -বিররী আগের মতেই খোশকণ্ঠে বললো । “কেন কেন'? “আমি কত রাজা বাদশার কাহিনী শুনেছি। আপনার মতো আমীররা তো বাদশার মতোই। রাজা বাদশারা আমার মতো মেয়েদের প্রতি এমন মুগ্ধ হয়ে সোনা রুপা দিয়ে ওজন করে নিজেদের হেরেমে ঢুকিয়ে নেয় । তারপর যখন আবার আরেকটি মেয়ের সন্ধান পায় তখন আগেরজনকে হেরেমের পোড়া ঘরে নিক্ষেপ করে । আমি বিক্রি হতে চাই না আমীরে কেল্লা! হ্যা, তবে আপনার সিপাহীরা যদি জোরজবরদস্তি করে উঠিয়ে আমাকে আপনার মহলে পৌছে দেয় তাহলে আমি কিছুই করতে পারবো না । আমার বুড়ো বাপ আহমদ ইবনে গুতাশ চোখের পানি ফেলা ছাড়া কিছুই করতে পারবেন না। একে তো তিনি বৃদ্ধ তারপর আলেমে দ্বীন। সম্ভবত তিনি তলোয়ারও চালাতে পারেন না।' “না যিররী! আহমদ ইবনে গুতাশের মতো আমিও সুন্ী মুসলমান । মুসলমানদের মধ্যে কি তুমি কখনও রাজা বাদশার প্রচলন দেখেছো? তা ছাড়া আমি তো এই দেশের শাসকও নই । সেলজুকি সুলতানের কর্মচারী আমি । হুকুমত হলো সুলতান মালিক শাহের । তিনিও নিজেকে বাদশাহ মনে করেন না । আমার কোন হেরেমও নেই । বিগত যৌবনা দুই স্ত্রী আছে আমার । ওরা তোমার দেখভাল করবে, তোমাকে দেখে খুশীও হবে ওরা ।' একের অধিক বিয়ের প্রচলনটা মূলত আরব সামর্থবান পুরুষদের মধ্যে বেশি। অনেক উচ্চ বংশীয় বিলাসী পরিবার- যারা ধর্মকর্ম থেকে দূরে_ তাদের মধ্যে এই প্রচলন ছিলো যে, স্ত্রী তার সুন্দরী বান্ধবীকে এক আধ রাতের জন্য স্বামীকে উপহারস্বরূপ দিচ্ছে। . সেলভুকিরা তুর্কী । মুসলমান হওয়ার পর ধর্মীয় জীবনে ওরা নিজেদেরকে অত্যন্ত করে নেয় । নিয়ম করে নেয় কেউ অধিক স্ত্রী রাখতে চাইলে সর্বোচ্চ চার স্ত্রী টানে বরে দরহনী হারা বোর অসি রযাডি ঘৃণার চোখে দেখে । রী যখন শুনলো যাকের দু'জনই বিগত যৌবনা তখন তার এই ভাবনা হলো না যে, তারা দু'জন তার সতীন হবে । গোর কির তোরাকে নেরোনাাফিলীলির পারল রাড করাবো। ইসলামী আইনে তোমাকে বিয়ে করবো । সিদ্ধান্ত এখন তোমার হাতে ।" “তাহলে সেই গাছের কাছে যান যার ফুলটি ছিড়তে চাচ্ছেন।' হ্যা ফিররী! তোমার কথা বুঝেছি আমি। আহমদ ইবনে গুতাশের সাথে আমি কথা বলবো। আরেকটি কথা তোমাকে বলে রাখছি, প্রথমে যদিও তোমার নিষ্পাপ সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছিলো কিন্তু আমি লক্ষ্য করলাম তুমি যথেষ্ট বুদ্ধিমতীও । ৬৭ ডখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।