Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

হরিণ শাবকটিকে বুঝি খুব ভালোবাসো? - মেয়েটির জবাবের অপেক্ষা না করে যাকির নিজেই বললেন- “আসলে ওর মুখটি এমন মায়া মায়া। যেই দেখবে তারই ভালো লাগবে ।' “না আমীর! এটা অবশ্যই দারুণ ফুটফুটে-মায়াকাড়া। কিন্তু ওকে আমার ভালো লাগছে অন্য কারণে । আপনাকে বলেছিলাম এটা মাত্হীন হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলো। ওকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে, যখন আমিও জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম আর আমার মাকে খুঁজে ফিরছিলাম 1 যাকির মেয়েটির ব্যাপারে এমন ডুবে গেলেন যে, তার অজান্তেই মেয়েটির কাধে হাত রেখে ওকে বসিয়ে দিলেন। নিজেও পাশে বসে পড়লেন। ধিররী তার পাশ থেকে সরে গেলো না, চেষ্টাও করলো না। “তারপর তোমার মাকে কোথায় পেলে? “মায়ের দেখা আজো পাইনি। আমার বয়স তখন তিন চার বছর হবে । ছোট একটি কাফেলার সঙ্গে আমরা যাচ্ছিলাম ৷ আমার মা বাবা খুব গরীব ছিলেন। ওদের জীবন কেটেছে যাযাবরি করে পথে জঙ্গলে । খুব সামান্য. যখন বুঝতে শিখলাম তখন দেখেছি আজ এখানে ভেরা ফেলছে কাল ওখানে ।' “তুমি ওদের কাছ থেকে হারিয়ে গেলে কিভাবে? “চারদিক কালো করে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠলো । কাফেলার সবাই ত্রাহি ত্রাহি অবস্থায় পড়ে দল-ছিন্ন হয়ে পড়লো । কয়েকটি ঘোড়া আর দু'তিনটি. উট ছিলো । সবগুলো যে কোথায় গায়েব হয়ে গেলো! আমার ছিলো আরো চার ভাইবোন । কারো কোন চিহ্ন রইলো না কোথাও। যে যেদিকে পারলো ছুটে গিয়ে আশ্রয় নিলো । বাতাসের বেগ ক্রমেই এতো তীব্রতর হতে লাগলো যে, আমার পলকা দেহ বাতাসের কাছে যিশ্মী হয়ে পড়লো। ঝড় আমাকে নিয়ে দাপাদীপি শুরু করলো । আমার জীবন তখন ঝড়ের দয়াদাক্ষিণ্যের ওপর... “সেটা মনে হয় নদী ছিলো না নদীর জলোচ্ছাস থেকে তৈরী পানির কোন তরঙ্গ ছিলো- আমাকে সেটা ভাসিয়ে নিয়ে গেলো । আমি চিৎকার করলাম, মাকে ডাকলাম, কিন্তু ঝড়ের গর্জন এতো তীক্ষ ছিলো আমার ডাক-চিৎকার সব মাটি হয়ে গেলো । মনে হচ্ছিলো সেটা ভয়ংকর কোন স্বপ্রী। পুরো এখন বলতে পারবো না। এতটুকু ভালো মনে আছে, আমি ডুবে যাচ্ছিলাম । দুটি হাত আমাকে .পানি থেকে তুলে নিলো, তখন আমি চেতন-অচেতন এর মাঝামাঝি অবস্থায় ছিলাম । এতটুকু খেয়াল আছে এক বৃদ্ধ আমাকে তার বুকে তুলে নিয়েছিলেন, আমি যেমন এই বাচ্চাটিকে নিজের কোলে উঠিয়ে রাখি । এ কারণে কয়েকদিন আগে যখন জঙ্গলে এই হরিণ শাবকটিকে দেখলাম তখন ওকে বুকে উঠিয়ে নিলাম । ওকে আমি আমার হাতে দুধপান করাই ।” “সেই লোকটিই কি তোমাকে পেলে পুষে বড় করেছে? নাকি তৃমি তোমার পরিবারের খোজ পেয়েছিলে?' শয়তানের বেহেশ্ত-€৫ ৩৬৫ ডখ্৮৬.211001119.001)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।