সঙ্গী ও চার দেহরক্ষী [ওদের থেকে যাকির কিছুটা এগিয়ে ছিলেন। নদী একদিকে বাক নিয়েছে । বাকের আশেপাশে নানান জাতের গাছের ঝোপ। একেবারে কাছে দুটি গাছ পরস্পরের ঘন ডালে এমনভাবে জড়িয়ে আছে যেন কোন টিলার পাতাময় একটি গুহা। গাছ দুটিই অচেনা । গাছের ওপরের দিকের কাণ্ডে মোতিয়া ফুলের মতো গুচ্ছ গুচ্ছ সুগন্ধি ফুল ঝুলে আছে। নিচে কচি ঘাসের গালিচা । যাকির সেখানে গিয়ে ঘোড়া থামালেন। প্রথমে তার চেহারায় পেরেশানীর ভাৰ ফুটে উঠলো] । তারপর সেটা মিলিয়ে হাসি ছড়িয়ে পড়লো । _ ছাউনির মতো ছড়িয়ে থাকা গাছের একটি শাখার নিচে ষোল সতের বছরের একটি মেয়ে বসা ছিলো তখন । মেয়েটির কোলে টুকটুকে একটি হরিণের বাচ্চা। হরিণের বাচ্চার মতোই মেয়েটির চোখ দুটি কালো, মোহিনী, কেমন নেশাতুর । চেহারা সুবাসিত ফুলের মতো হাসছে যেন। রেশম কোমল চুলের বেণী থেকে দু' তিনটা ছুল তার লালাভ-শুন্র মুখে যেন আদর দিচ্ছে। “এই মেয়ে! বাচ্চাটি কোথেকে এনেছোঃ - যাকির জিজ্ঞেস করলেন। “জঙ্গলে অনেক দিন ধরে একা একা ঘুরে বেড়াচ্ছিলো-হয়তো ওর মাকে খুঁজছিলো' - মেয়েটি একা একটি পুরুষের সামনে পড়ে মোটেও বিচলিত না হয়ে জবাব দিলো । “দীড়িয়ে কথা বলো মেয়ে! আমীরে কেল্লার সম্মানে দীড়িয়ে যাও" - এক দৈহরক্ষী কাছে এসে ধমকে উঠলো। যাকির সেই দেহরক্ষীর দিকে রাগত চোখে তাকালেন “তোমরা সবাই এগিয়ে যাও। পুলের কাছে গিয়ে আমার অপেক্ষা করো'- যাকির তার সঙ্গী ও দেহরক্ষীদের নির্দেশ দিলেন। মেয়েটির চেহারা ভয়ে ছেয়ে গেলো । সে আস্তে আস্তে উঠতে লাগলো । যাকির ঘোড়া থেকে নেমে মেয়েটির কাছে এসে হরিণের বাচ্চার দিকে হাত বাড়ালেন । সে বাচ্চাটি পেছনে সরিয়ে নিলো । ওর ঠোটে যে হাসির ঝিলিক ছিলো সেটা গায়েব হয়ে গেলো। হরিণ শাবকের চোখেও ভয়ের ছায়া পড়লো । যাকির তার বাড়ানো হাত পেছনে সরিয়ে নিলেন। 'ভয় পেলে কেন মেয়েঃ ওই রদবখতটাই তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। এই হরিণের বাচ্চাটিকে এবং তোমাকে আমার ভালো লেগেছে। তাই এখানে ঘোড়া দাড় করিয়েছি। আমি যদিও আমীরে কেন্না তাই বলে তোমার ওপর কোন হুকুম জারী করবো না।' “হরিণের বাচ্চাটি আমি দেবো না।' “এটি তোমার কাছ থেকে নেবোও না আমি' - যাকির তার নাম জিক্দেস করলেন । “যিররী+। | ৬৪ ডখ্৮্.211001179.001)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।