কখনো যেন ছিড়ে না যায়। সুতাটি যদি ছিড়ে যেতো তোমার আমার সম্পর্কও টুটে যেতো এবং এই গোলক-ধাধা থেকে কখনই তুমি বের হতে পারতে না.... এটাই শেষ সবক, তোমার কাছে যা আমার পৌছানোর ছিলো। হাঁসান! দৃঢ় পদ থেকো । দুর্গ জয় করতে হবে তোমাকে সৈন্যবহর ছাড়াই। মানুষের স্বভাবজাত দুর্বলতাগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে হবে। মানুষের ওপর নেশা বিস্তার করো। সম্পদ আর নারী এই দুই জিনিস মানুষকে নেশায় পাগল করে তোলে। আরো কতো নেশার উপকরণ আছে। নেশার জিনিসের অভাব নেই হাঁসান! শয়তানী স্বভাব-গুণের মধ্যে বড় এক শক্তি আছে। তোমাকে একটা ভেদের কথা বলি, খুব কম পালন করে। সাধারণ লোকেরা তো নামায পড়ে শুধু পরকালে বেহেশত পাবে বলে, পরমা সুন্দরী হুরপরী আর মদীর সুরা উপভোগ করবে-যেখানে ভোগবিলাস ছাড়া আর কোন কাজ থাকবে না'....। “এইসব লোকদের আমি দুনিয়াতেই বেহেশত দেখাবো” - হাসান বললো দৃঢ় গলায়। “জিন্দাবাদ হাসান! এখন রওয়ানা হয়ে যাও। আমি এখান থেকে ফিরে ষাচ্ছি.৯.আল বিদা” । “আল বিদা। ০০ দু'দিন পথ চলার পর হাসান ইবনে সবা ফারহী ও পথ দেখিয়ে আনা লোকটিকে নিয়ে ইরানের যে কেন্লায় ঢুকলো সেটা ছিলো কেল্লা ইসফাহান। লোকে বলে একে কেল্লা শাহদর। সেলজুকি সুলতান মালিক শাহ এটা নির্মাণ করিয়েছেন এবং এখানকার আমীর নিযুক্ত করেন যাকির নামে এক লোককে । যাকির সেলজুকিদের মতোই খাঁটি সুসলমান এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ । ভেতরে শহর গড়ে উঠার মতো কেল্লাটি এত বড় নয়। কেল্লার ভেতর যে আবাদী 'আছে তারা মূলতঃ সরকারি কর্মকর্তা বা অভিজাত ঘরনার লোক। কেল্লার বাইরে যে গ্রাম ব্বয়েছে তাতে বেশ কিছু বাতিনী থাকে । তবে নিজেদের পরিচয় গোপন রেখে চলে ওরা । যাঁকির পঞ্চাশ বছরের প্রৌঢ় । তার স্ত্রী দু'জন । দু'জনই চন্রিশোর্ধ । চলাফেরায় '্বাকির বিলাসী নন। নামায রোযার প্রতি বেশ মনোযোগী । কিন্তু স্কভাবজাত মানবীয় ছুর্বলতা কোন মানুষের মধ্যে নেই! একদিন তিনি সবুজ বন-বৃক্ষ্যে ছাওয়া এক জঙ্গলে হরিণ শিকারে গেলেন। ভারদিকের সবুজের বাহার দেখে তার মন উদাস হয়ে গেলো । বনের দু'পাশ দিয়ে স্বচ্ছ পানির বয়ে চলা দুই নদী যেন বনের গায়ে রুপার জরি লাগিয়ে দিয়েছে। ৬৩ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।