দাও অথচ নিজের ছেলেকে এক ইসমাঈলী নেতা আবদুল মালিক ইবনে আতাশের ক্রাশে ভর্তি করিয়েছো। কেন? ... আমার বাবা আবু মুসলিমের চক্ষুশূল হওয়ার কবল থেকে বীচার জন্য ইমাম মুওয়াফিকের মাদরাসায় আমাকে পাঠিয়ে দিলেন । আমি এটাও জানতে পেরেছি আবু মুসলিম তার এক গুপ্তচর বাহিনী ছড়িয়ে রেখেছে যারা প্রতিটি বরে ঘরে কান রাখে - কোথাও আহলে সুন্নতের পরিপন্থী কোন কথা তো হচ্ছে না!” হ্যা হাসান! আবু মুসলিম রাজী গুপ্তচর লাগিয়ে রেখেছে। তার জানা নেই, আমরাও তার গুপ্তচর বাহিনীর পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছি । আমরা জানি সেলজুকি সালতানাতের হুকুমত আমাদের দুশমন। কিন্তু আমরা তাদের শিকড়সুদ্ধ ঝাঝরা না করে ছাড়বো না। মিসরের ওপর আমাদের আস্থা আছে। ওরা উবায়দী এবং আমাদের মতাদর্শের কাছাকাছি।' “মুহতারাম দরবেশ! জানি না কেন আমার মনে এটা এসেছে যে, আমি মিসর যাবো এবং সেখান থেকে সেলজুকিদের বিরুদ্ধে শক্তি অর্জন করবো ।” দরবেশ চমকিত মুখে হেসে উঠলো । তারপর হাসানের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ । “কেন মুহতারাম! কি হয়েছে? - হাসান বিব্রত হয়ে জিজ্ঞেস করলো- “আমি কি ভুল বকলাম? “না হাসান! তোমার যে মিসরের কথা মনে এসেছে.এজন্য আমি বেশ আনন্দিত হয়েছি। আমি আরো খুশী হয়েছি এ কারণে যে, তোমার মনে এই চিন্তা এমনিই আসেনি বরং তোমার মধ্যে এক গোপন-নিগৃঢ় শক্তি গড়ে উঠছে যা তোমাকে এসব ইংগিত দিয়ে যাচ্ছে । আমি পূর্ণ বিশ্বীস নিয়ে ভবিষ্যদ্বাণী করছি, তোমার মধ্যে নবুওয়াতের নিদর্শনের কিছু ছাপ দেখা যাবে । তুমি নবী হও বা না হও কিন্তু এত খ্যাতি তুমি পাবে যা শুধু নবীরাই পেয়ে থাকেন। পরবর্তী প্রজন্ম এবং তাদেরও পরের প্রজন্ম _ তোমার নাম স্মরণ করে যাবে। তবে এটা জরুরী নয় যে, সসম্মানে এবং ভালোভাবে তোমার নাম স্মরণ করা হবে। যে-কোনভাবেই হোক মানুষ তোমাকে স্মরণ করবেই'। তখন হেসে উঠেছিলো দরবেশ, এবার হেসে উঠলো হাসান। “আমার কথা শুনে আপনি খুশী হয়েছিলেন, আমিও আপনার কথা শুনে খুশী হয়েছি। জানিনা কেন জানি মন্দের মধ্যেই আমি আনন্দ পাই বেশি ।” একথাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম । বলেছিলাম পৃথিবীর দুই শক্তি এক শক্তি হলো খোদার আরেকটা হলো ইবলিসের। খোদার নাম নিয়ে মানুষকে তাদের নির্মল বিশ্বাস থেকে সরিয়ে নেয়া খুব সহজ কাজ হরে না। এই কাজকে আমরা এভাবে সহজ করবো যে, দ্বিতীয় শক্তিটা কাজে লাগাবো আমরা । অর্থাৎ ইবলিসী শক্তি.... 'হাসান! মন্দের মধ্যে এক চুম্বকীয় শক্তি আছে, আছে আকর্ষণ, চুম্বকীয় স্বাদ এবং ঘোরতর নেশা । এই শক্তি নিহিত আছে তোমার দিল দেমাগে। মানুষের মনে আমরা মন্দের নেশা ধরিয়ে দেবো... তোমার সঙ্গে এই যে মেয়েটি আছে, এ তোমার কাজ আরো সহজ করে দেবে। এর সাথে জাদুবিদ্যার ব্যবহার তো চলবেই। তুমি যে আমার চিপ ১5855 পূর্ণরূপ তোমাকে শিক্ষা দেবো আমরা... ৫৯ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।