Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

দেহের খেলা তাহলে তার সহজ পথটুকুও কঠিন হয়ে যায়। যে কোন নারীকে তুমি কী চোখে দেখো সেটাই এখন আমার দেখার বিষয় ।' “আপনার ওপর এই মেয়ের যে হক ছিলো সেটা কি?' - হাসান জিজ্ঞেস করলো । “এই মেয়ে! তুমিই ওকে বলে দাওনা” - দরবেশ ফারহীকে বললেন। “আমাদের ঘোড়াগুলো সাপের ভয়ে যখন পালাতে গেলো” - ফারহী হাসানের দিকে তাকিয়ে বলতে লাগলো- “আমার ঘোড়া তখন নিয়ন্ত্রণ হারিয়ে আরেক দিকে ছুটে গেলো। আমি সামলে উঠার আগেই পড়ে গেলাম । পড়ে যাওয়ার আগের কথাই কেবল মনে আছে। হুশ ফেরার পর দেখলাম, এখানে পড়ে আছি আমি । এরা এমন করে আমার যু নিলো যে, ভয়-ডর আর কিছুই রইলো না। পেরেশান ছিলাম শুধু তোমাকে নিয়েই । এরা বললো, তুমি এসে যাবে । তুমি তো ঠিকই এসেছো ।' “আমরা কোথায় যাচ্ছি তা কি ওদেরকে বলে দিয়েছো? - হাসান ফারহীকে জিজ্ঞেস করলো । 'না' - ফারহী বললো- “এরা তো কতবার জিজ্ঞেস করেছে, আমি প্রতিবারই বলেছি, আমার সফরসঙ্গী নিজে যদি বলে বলুক আমি বলবো না। ওরা বললো, তাহলে এতটুকু বলো আমি জানি না। আমি বলেছি, আমি জানি, তবে বলবো না। ওরা ভয় দেখিয়ে বললো, তাহলে তোমার ইজ্জত লুটে তোমাকে মেরে ফেলবো । আমি বললাম তবুও আমি বলবো না। ওরা বললো, ঠিক আছে আমরা তোমার ইজ্জতের নিরাপত্তা দান করছি, তোমাকে তোমার ঘরে রেখে আসবো । আমি বললাম তবুও আমি মুখ খুলবো না... এরপর এই দরবেশ বাবা আমার মাথায় হাত রেখে বললেন সাবাস বেটি! আমরা তোমার পূজা করবো । তারা আমাকে এই বলে আশ্বাস দিলো, তোমার সঙ্গীকে আনার জন্য এক লোককে পাঠানো হয়েছে । | শুনেছো যুবক দরবেশ হাসানকে বললেন- 'এখন আমাদের দেখার বিষয় হলো তুমি এই মেয়ের দেহ চাও না তার মন!” হাসানকে যে পথ দেখিয়ে নিয়ে এসেছিলো সে লোকটিকে বৃদ্ধ কি যেন ইংগিত করলেন। দেখতে দেখতে লোকটি অদৃশ্য হয়ে গেলো । ০০০০ লোকটি আবার মশালের আলোয় উদয় হলো । তার হাতে তখন মাটি দিয়ে বানানো তিনটি নারী মূর্তি দেখা গেলো। তিনটাই কোন অপরূপা নারীর প্রতিমা । প্রতিটি মূর্তিই দেড় ফুট উঁচু এবং উলঙ্গ! সূর্িুলোর সঙ্গে মাটির কয়েকটা মারবেলের মতো ঢেলাও দেখা গেলো । '“ঘর্তি তিনটি ও মা্বেলগুলো ওর সামনে রেখে দাও'. - দরবেশ হুকুম করলেন। .. তার হুকুম পালিত হলো । | | ৫৪ উ$৮/.31170001179.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।