Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

কল্প” - হাসান দৃঢ়ক্ঠে বললো- “আমি আমার প্রতিটি ইচ্ছাকে সংকল্পের সুকঠিন আবরণে বাড়ন্ত করতে থাকি ।' “তোমার সফরেরও কিছু কথা শোনাও না নওজোয়ান!” “এটা একটা স্বপ্না" - হাসান বললো- শ্বিত্নে যা দেখেছিলাম তা আমার সামনে এসে ধরা দিচ্ছিলো ৷ শ্বপ্নে আমাদেরকেও দেখেছিলে?' - দরবেশ জিজ্ঞেস করলেন- আমরাও তো তোমার সামনে ধরা দিয়েছি। 'হ্যা দরবেশ বাবা! দেখেছিলাম” - হাসান বললো- “শ্বচ্ছ জলের একটা ঝর্ণা দেখেছিলাম । এর মধ্যে একটা ছবির প্রতিফলন ঘটলো । ক্রমেই সেটা মানুষের রূপ নিলো। নীরব ইংগিত-নির্দেশ আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো । আর দেখেছিলাম, এক জায়গায় বসে থাকা সাতটি হরিণ ।" হরিণগুলো কোথায়? “ছয়টি তো আমার সামনে বসা আছে" - হাসান জবাব দিলো- “সপ্তমটি দাড়িয়ে আছে।” “এর দ্বারা তুমি কি বুঝেছোঃ “এতটুকু যে, আমি সঠিক পথেই এগুচ্ছি।” হাসান লক্ষ্য করলো,.কথা বলছেন শুধু দরবেশই। আর অন্যরা চুপচাপ বসে আছো । দরবেশের চেহারা হাসিমাখা আর অন্যদের চেহারা প্রতিক্রিয়াহীন- নির্লিপ্ত । দরবেশ যখন কথা বলেন সবার চোখ তার দিকে থাকে । হাসান যখন কথা বলে সবার চোখ আবার হাসানের দিকে ঘুরে যায় । “মান্যবর! আমি এখন ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো"? - হাসান ফারহীর দিকে ইর্ধগিত করে দরবেশকে জিজ্ঞেস করলো । “এই মেয়ের ওপর তো আমাদের কোন অধিকার নেই । তবে আমাদের ওপর তার কিছু হক ছিলো । আমরা তা শোধ করে নিয়েছি।' হাসানের চেহারা রাগে লাল হয়ে উঠলো। কখনো সে ফারহীকে দেখছিলো কথনো দরবেশকে । এই ফুলকে আমরা কঠিন পাথরের জগত থেকে উঠিয়ে এনেছি' - দরবেশ ৰললেন- “জানি সে তোমার সফরসঙ্গিনী, তোমার সঙ্গেই তার পথ চলা । কিন্তু এটা অবশ্যই. আমাদের যাচাই করে দেখতে হবে যে, তুমি এই মেয়ের উপযুক্ত কিনা! ... পেরেশান হয়ো না বৎস! রাগকে নিয়ন্ত্রণ করো। আমাদের গোপন কথাটা বলেই ফেলি, আমরা জানি তুমি কোথায় যাচ্ছোঃ এমন দীর্ঘ-দুর্গম সফরে এমন সুন্দরী একটি মেয়ের সঙ্গ পেলে পথ চলা যেমন সহজ হয়ে যায় দূরত্ও যেন অনেক কমে যায়। কিন্তু জ্বীবন-সফরে যে মুসাফির নারীকে শুধু এতটুকুই মনে করে যে, এ এক মনোলোভা ৫৩ ডখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।