এবার সে খোলামেলা প্রান্তরে পড়লো । তৃণশূন্য ধূসরতার পরিবর্তে সেখানে সবুজ শ্িপ্ধ অনেকগুলো টিলার মেলা দেখা গেলো। বুঝা গেলো ঝর্ণার পরিসিক্ত পরিবেশই এখানকার প্রকৃতিকে এমন অকৃপণ হাতে সবুজতা দান করেছে। হাসান একটি টিলা ঘুরে এগোনোর সময় সামনের দৃশ্যপট দেখে হতভম্ব হয়ে গেলো। এ দৃশ্য তার জন্য অকল্পনীয় ছিলো । ডানে বায়ে দুদিকে বিস্তৃত মসৃণ চাতালের মতো তার সামনে ছিলো উচু একটি টিলা । এর চারপীশ আধ হাত উচু তাজা সবুজ ঘাসের লকলকে ডগা আর বনফুলের বিচিত্র সমাহারে সাজানো ৷ মনে হচ্ছিলো কোন শিল্পীর নির্মাণশৈলী এটা । কিন্তু এর ওপরের বাকানো ছাদ ও দেয়ালের মজবুত আদল বলে দিচ্ছিলো এটা প্রকৃতিরই কোন অনবদ্য সৃষ্টি। এর ওপর দিয়ে ঝুলছিলো পাতাফুলের লতানো শত শত চারাগাছ। মরূদ্যানের অযাচিত সৌন্দর্যকেও যেন এটা হার মানাচ্ছিলো। হাসান এর ভেতরে ঢুকলো । কিন্তু তাকে পথ দেখিয়ে আনা লোকটি এর বাইরে রয়ে গেলো । আরো ভেতরে গিয়ে হাসান দেখলো, এক স্থানে খেজুরের পাতায় তৈরী বিশাল এক চাটাই বিছানো রয়েছে। লম্বা খসখসে দাড়ির এক বৃদ্ধ এর ওপর বালিশে হেলান দিয়ে বসে আছে। তার মাথায় খরগোশের পশমের টুপি। টুপির ওপর দু' কীধ বিস্তৃত কালো একটি রুমাল। গায়ে তার একটি সবুজ আলখেল্লা। এই বেশভূষায় মনে হচ্ছিলো এ কোন ধর্মীয় বা দলের নেতা । তবে কোন্ দলের সঙ্গে এর সম্পর্ক সেটা বুঝা মুশকিল ছিলো । ্ বৃদ্ধের ওপর থেকে নজর ফিরিয়ে হাসান দেখলো এর দু'পাশে তিনজন তিনজন করে লোক বসা। প্রত্যেকের মাথায় বিশেষ ধরনের পাগড়ি ও মাথার ওপর কীধ পর্যন্ত বিস্তৃত কালো রুমাল। যে লোকটি হাসানকে পথ দেখিয়ে নিয়ে এসেছিলো এখানে হঠাৎ সে উদয় হলো । বৃদ্ধ তাকে হাতের ইশারায় চলে যেতে বললো। লোকটি আরেকটি চৌড়া টিলার আড়ালে চলে গেলো এবং একটু পরই সে টিলার পেছন থেকে বেরিয়ে এলো, তার সঙ্গে তখন ল্যাংড়ে ল্যাংড়ে আসছিলো ফারহী। : ফারহীকে যদিও বিধ্বস্ত দেখাচ্ছিলো তবুও হাসান এটা ভেবে আরাম বোধ করলো যে, ্ষারহী জীবিত আছে। কিছু একটা প্রন তাকে ক্ষতবিক্ষত করছিলো এরা কারা? আর ফারহীই বা এদের কাছে কি করে এলো? তবে এদেরকে কোন ডাকাত বা রাহাজানীর দল মনে হচ্ছিলো না। কারণ ডাকাতদের মাথায় কমপক্ষে পাগড়ি তো থাকে না। হাসানের মনে হলো এই বৃদ্ধ কোন দরবেশ। দরবেশের ইংগিতে ফারহী তার সামনে বসে গেলো । দিনের সফর শেষে সূর্য দিগন্ত রেখার পেছনে গিয়ে গা এলিয়ে দিয়েছে খানিক আগে । আধার ঘনিয়ে এলো । সেখানে জ্বালানো হলো আলোক মশাল । মশালের উদ্ধত আলো নেচে নেচে টিলার গায়ে প্রেত নৃত্যের আবহ তৈরী করছিলো । €১ দ্.31100901179.0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।