পানির মধ্যে কোন মানুষের প্রতিবিষ্ব আন্দোলিত হচ্ছিলো । পানি স্থির ছিলো না। তীরতীরে ঢেউ পাড়ে এসে ছলকে উঠছিলো। এজন্য লোকটির প্রতিবিশ্ব মনে হচ্ছিল পানিতে সীতার কাটছে। .... হাসান নির্বাক-অসাড় হয়ে গেলো । হাসান কোন ডরপুক যুবক ছিলো না। ওর কাছে একটি তলোয়ার ও একটি খঞ্জর ছিলো । ওর মন বলছিলো, এ কোন মুসাফির _ না, যে এখানে তৃষ্া নিবারণ করতে এসেছে। সে ধীরে ধীরে মাথা উঠালো। তার বিশ-বাইশ পা দূরের এক টিলার চুড়ায় লঙ্কা পা ওয়ালা এক লোক দীড়িয়ে ছিলো। গায়ে তার এ অঞ্চলের মানুষেরই পোশাক, 'মাথায় পোশাকের অংশের মতো পাগড়ি । পাগড়ির ওপর একটি কালো রুমাল ছড়ানো । রুমাল দিয়ে কাধ ও পিঠের কিছু অংশ আবৃত করা । মুখে কেচি দিয়ে ছাটা ছোট ছোট দাড়ি। হাসান তার ওপর দৃষ্টি স্থির রেখে আস্তে আন্তে বসা থেকে দীড়ালো। লোকটিও হাসানের দিকে অনড় চোখে তাকিয়ে রইলো। এর দেহে সামান্যতম নড়াচড়ারও আভাস ছিলো না। মূর্তির মতো স্পন্দনহীন। হাসানের সন্দেহ হলো কোন অশরীরি কি গা যয সঘ শেষ পর্যন্ত মৃর্তির্টি নড়ে উঠলো । আস্তে আস্তে পিছু ইটতে লাগলো । তার পেছন দিকে ডান ও বাম দিকে ভাগ হয়ে যাওয়া আরেকটি পথ দেখা গেলো। প্রকৃতি গিরিপ্রান্তরকে এমনভাবে কেটে দিয়েছে যে, দুদিকে স্তম্তের মতো দেয়াল রেখে একটি সরু গলিপথ সৃষ্টি হয়েছে। অনায়াসে যেখান দিয়ে ঘোড়া অতিক্রম করতে পারবে । _ লোকটি উ্টা পায়ে চলতে চলতে গলিতে ঢুকে পড়লো। হাসান তার ঘোড়ার সঙ্গে ফারহীর ঘোড়ার লাগাম বেঁধে নিজের ঘোড়ায় সওয়ার হয়ে গেলো এবং গলিতে ঢুকে পড়লো । সে অনুভব করছিলো, কিছু একটা তার ওপর ভর করছে। সেটাই এখন তাকে পরিচালিত করছে। লোকটিকে গলির শেষ মাথায় দীড়িয়ে থাকতে দেখা গেলো । তার পেছন দিকে আরেকটি গিরিপ্রাত্তর দেখা যাচ্ছিলো, মনে হচ্ছিলো গলিপথ সেখানেই শেষ হয়ে গেছে। লোকটি হঠাৎ তার বাম হাত বাম দিকে ছড়িয়ে দিয়ে সেদিকে অদৃশ্য হয়ে গেলো । হাসান ইংগিত বুঝতে পারলো । সেদিকে গিয়ে হাসান বাম দিকে মোড় নিলো। সামনের আরেকটি মোড়ে লোকটিকে আবার দেখা গেলো । হাসান তার পেছন পেছন . এমনভাবে যাচ্ছিলো যেন সে এ লোকের গৃহপালিত পশু বা সে তাকে সম্মোহন করে নিয়ে যাচ্ছে। | | ৫০ দ্.3110090119.0010
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।