Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ 291
📝 Text 📖 PDF

উপন্যাস মানেই বিনোদন নয়। উপন্যাসের একটি উদ্দেশ্য বিনোদন হতে পারে। উপন্যাসের উপজীব্য কাম না হয়ে সে উপন্যাসও যে জনপ্রিয় হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আলতামাসের উপন্যাসগুলো । বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বঙ্কিম চন্দ্র, শরৎ চন্দ্র এবং রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি প্রমুখ লেখক-সাহিত্যিকদের সাহিত্য রচনার দিকে তাকালে এ কথার প্রমাণ পাওয়া যায় সতত-সহত্ । এনায়েতুল্লাহ আলতামাস উপমহাদেশের সার্থক .এতিহাসিক_ ওঁপন্যাসিকদের একজন । জাতীয় ইতিহাস ও এতিহ্যের পটভূমিকায় রচিত. তার উপন্যাসগুলোতে ইসলামের সোনালি যুগের টা ১৮৭৬৮: পতন থেকে অধঃপতনের রেখাচিত্র ফুটে উঠতে দেখা যায়। ইতিপূর্বে অনেকেই ইতিহাসের বিষয়বস্তু নিয়ে উপন্যাস লিখেছেন। এদের মধ্যে কেউ কোন একটি জাতি-গোষ্ঠীর কাছে, কেউবা বিনোদন এবং ভাবোচ্ছাসের কাছে ইতিহাসের সত্যকে জনাঞ্জলি দিয়েছেন। কিন্তু ওপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাসকে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। তিনি ইতিহাসের নির্জলা সত্যকে তুলে ধরতে গিয়ে গতানুগতিক ধারার বিনোদনকে ক্ষুণ্ন করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি । আলতামাসের উপন্যাসীয় কলমে মুসলিম ইতিহাস, এতিহ্য ও সংস্কৃতির নিটোল-নিখুঁত বর্ণনা ইতিহাসের পাঠক-গবেষকদের বিস্মিত ও অনুধাণিত করে. তোলে। ইতিহাসের প্রতি এতটা সত্যাশ্রয়ী থাকতে ইতিপূর্বে আর কাউকে দেখা যায়নি । উপন্যাস পড়তে কার না ভাল লাগে । কারণ উপন্যাস মৃহূর্তের মধ্যেই হৃদয়- মনকে আলোড়িত করে । তাই প্রবন্ধ অপেক্ষা উপন্যাসের পাঠক সবসময়ই বেশি। সাধারণত বিনোদনই হল উপন্যাসের প্রধান বিষয় । কিন্তু বিনোদনের নামে কামাচারকে সাহিত্যের বিষয়বস্তু করা কতটা যুক্তিযুক্ত? এসব কামোদ্দীপক গল্প-উপন্যাস পড়ে অবক্ষয় ছাড়া সমাজের আর কিইবা হবে। এনায়েতুল্লাহ আলতামাস ওপন্যাসিক । এর চেয়ে বড় কথা তিনি একজন দরদী সমাজ সংস্কারক । তাই উপন্যাস তার হাতে সমাজ সংঙ্কারেরই হাতিয়ার । সম্প্রতি 'বাড কম্পিন্ট এন্ড পাবলিকেশন্স' ৫০ বাংলাবাজার, ঢাকা-১১০০ এ পর্যন্ত প্রকাশিত এনায়েতুল্সাহ আলতামাসের সব কণ্টি উপন্যাসের বাংলা, তরজমা হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই দুই খণ্ডে প্রকাশিত একটি অনুবাদ আমাদের হাতে এসে পৌঁছে। অনুবাদ করেছেন মাওলানা মুজাহিদ হুসাইন ইয়াসীন। ধীমান অনুবাদক, ইসলামী অনুবাদ সাহিত্যে ইতিমধ্যেই যার অবস্থান বেশ মজবুত, টেকসই ও জুৎসই। বাংজা ভাষায় সর্বাধিক বিক্রীত অনূদিত কোরআনের একটি “বাংলা কোরআন শরীফ" (অনুবাদ, সংক্ষিপ্ত তাফসির ও টীকা টিপ্সনী), বিশ্বের সর্বাধিক বিশুদ্ধ সংক্ষিপ্ত বোখারী শরীফ “তাজরীদুল বোখারী'র অনুবাদক (সংক্ষিপ্ত বোখারী শরীফ- আরবী থেকে অনুবাদ) এবং ইসলামিক ক্ষাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত বৃহৎ গ্রন্থ সীরাত বিশ্বকোষের অন্যতম লেখক মুজাহিদের হাত দিয়েই আলতামাসের ৪৪১১৬ 528 গতর কন্যা দায়গ্রস্ত পিতাও (পরদেশী লেখক) উদ্ধার হয়। -দৈনিক যুগান্তর, ইনকিলাব, ইত্তেফাক ও বাংলাবাজার পত্রিকা ডখ্৮্.211001179.001

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.