হাসান একটু ঘাবড়ে গিয়ে আশপাশে তাকিয়ে দেখলো । ঘোড়া কি আবার সাপ দেখেছে কিনা! না কোথাও সাপ বা জীবন্ত কিছু নেই। তার মনে হলো ভীতির কারণে ঘোড়া দুটি এই আচরণ করেনি, অন্য কোন কারণে এমন করেছে। হাসান বুঝতে পারলো ঘোড়াগুলো ক্ষুধার্ত এবং তৃষ্তার্তও এবার ওগুলো নিজেরাই নিজেদের পথ নির্বাচন করে চলতে লাগলো । হাসান লাগাম ধরে টানলো। মুখে ঘোড়াকে থামতে বললো, কিন্তু ঘোড়া না থেমে গতি আরো তেজ করে দিলো । ওর ঘোড়ার জিনের সঙ্গে বাধা ফারহীর ঘোড়াটি আরো দ্রুত ছুটতে চাচ্ছিলো। হাসান কিছু একটা ভেবে নিয়ে লাগাম টিলে করে দিলো । বুঝা যাচ্ছিলো ঘোড়া কারা ইত্গিতে চলছে এখন । হাসানেরও ঘোড়ার ওপর আস্থা ছিলো পুরোপুরি । মাথা নিচু করে ঘোড়া ছুটতে লাগলো কখনো ডানে কখনো বামে । আরোহীর ইশারা ছাড়াই সামনের মোড়ে ঘুরে গেলো ঘোড়া । হাসান এটা দেখে খুবই বিস্মিত হলো যে, সামনের প্রান্তরটি বেশ খোলামেলা-প্রশস্ত এবং মসৃণ ঘাসের গালিচা ও সবুজ বন-বৃক্ষে দারুণ সতেজ । যেন কোন মরদ্যান নাকি পাহাড়ি উদ্যান। ঘোড়াগুলো এবার উড়ে চললো । সবুজ গালিচার মাঝখানে হঠাৎ দলা হয়ে নিচে নেমে যাওয়া চোখ জুড়ানো একটি ঝর্ণার আদল দেখা গেলো। হ্যা ঝর্ণাই। লল্বায় প্রায় পাচ-সাত গজ জায়গা জুড়ে বৃষ্টিতে ধুয়ে যাওয়া নীলাভ আকাশের মতো টলটলে স্বচ্ছ পানি জমা হচ্ছে। পানি এতই স্বচ্ছ যে, এর তলার পানির তোড়ে মৃদু আন্দোলিত পাথরকণাও দেখা যাচ্ছে। কিন্তু এই পানি কোন দিকে যাচ্ছে তা বুঝা গেলো না মোটেও । ঝর্ণার ধারে পৌছেই ঘোড়া অধীর হয়ে পানি পান করতে লাগলো । হাসান ঘোড়া থেকে নেমে দ্বিতীয় ঘোড়াটির লাগাম তার ঘোড়ার জিনের বাধন থেকে খুলে দিলো । সেটিও ভৌস ভৌস আওয়াজে পানি পান করতে লাগলো । যে কোন প্রাণী বিশেষ করে ঘোড়া আর খচ্চর দূর থেকেই পানির গন্ধ টের পায়। তখন ঘোড়া, বেলাগাম হয়ে জোর করে হলেও পানির ধারে পৌছে যায় । ঘোড়াগুলোর পানি পান করা দেখে হাসানও প্রচণ্ড তৃষ্তা অনুভব করলো। ঝর্ণার ধারে হাটু ঠেকিয়ে শরীরটা ঝুঁকিয়ে অঞ্জলী ভরে সে পানি পান করতে লাগলো। একবার অঞ্জলী ভরে পানি নেয়ার সময় তার হাত দুটি থেমে গেলো। সে তার স্মরণশক্তির ওপর জোর দিলো। - তার সেই স্বপ্রের কথা মনে এলো যাতে সে এই সফরের পথ দেখেছিলো। তার স্মরণে এলো স্বপ্ধে সে এই বর্ণাটি দেখেছিলো এবং এই ঝর্ণা থেকে আলোর, ফোয়ারার মতো কি একটা যেন উঠেছিলো । অনেক চেষ্টা করেও এরপর কি ঘটেছিলো সেটা আর মনে করতে পারলো না। তবে সে নিশ্চিন্ত হয়ে গেলো তার চলার পথ ভুল নয়। . সে আরেকবার যখন অঞ্জলী ভরে পানি উঠানোর জন্য পানিতে হাত নামাতে গেলো তার হাত আরেকবার থেমে গেলো এবং তার চোখ পানিতে আটকে গেলো। শয়তানের বেহেশৃত-৪ ৪৯ ডখ্৮্.211001119.001
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।