Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

৭ 'সূর্ষ প্রায় ডুবু ডুবু। এই রাস্তাটি একটু সামনে গিয়ে একদিকে মোড় নিয়েছে। আরেকটু সামনে গিয়ে বৃত্তাকার একটি প্রাচীর প্রান্তপথ আগলে দীড়িয়ে আছে। এর পাশ ঘেষে দুটি রাস্তা একেবেঁকে দু' দিকে চলে গেছে। হাসান ঘোড়া থামিয়ে রাস্তা দুটি দেখলো । দু'চোখ বন্ধ করে চিন্তা করতে বসলো তারপর । ডান-দিক থেকে হঠাৎ একটি মৃদু শব্দ ভেসে এলো । চমকে উঠে সে চোখ খুলে এদিক ওদিক শব্দের উৎস খুঁজতে লাগলো । চোখে পড়লো. একটু দূরে একটি বেজি সন্ত্রস্ত চোখে তাকে দেখছে। হাসানও বেজিটির দিকে তাকিয়ে রইলো। বেজিটি তখনই ত্রস্ত পায়ে একদিকে দৌড়ে গেলো ।- যেদিকে বেজিটি দীড়িয়ে ছিলো হাসান সেদিকে ঘোড়াটি হাঁকিয়ে নিয়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো বেজিটি কোন দিকে গিয়েছে। তার সামনে পড়লো গিরিপথের মতো অতি সরু সামান্য দূর পর্যন্ত বিস্তৃত একটি রাস্তা । তবে সোজা নয়, প্রান্তরের চারদিক থেকে ঘুরানো পেঁচানো অতি রুক্ষ 1: কিছুক্ষণ আগেও হাসান ফারহীর চিন্তায়, ব্যাকুল হয়ে “ফারহী ফারহী” বলে চিৎকার করছিলো । কিন্তু এখন এমন নিশ্চন্ত-ঘীর গতিতে চলছে যেন ফারহীর খোজ সে পেয়ে গেছে বা ফারহীর চিন্তা তার মন থেকে দূর হয়ে গেছে। আসলে সে তখন পাহাড়ের জালুতে মসৃণ জায়গায় যে পাথরটিতে বসে ধ্যানমগ্র ছিলো সেখানে সে জাদুর একটি আস্ল ক্রিয়া করেছিলো। এ.থেকে ইংগিত পেয়ে যায় যেভাবেই হোক ফারহীকে সে পেয়ে যাবে। কিন্তু ফারহী কোথায় আছে এবং সে পর্যন্ত পৌছার রাস্তা কোনটি এমন কৌন ইংগিত পায়নি। তবে শরতটুকু অবশ্যই বুঝতে পেরেছিলো যে, নানান ধরনের ইংগিত বী এ জাতীয় কিছু সে পাবে এবং সেটা বোঝার জন্য তার নিজের মাথা খাটাতে হবে । হাসান ইবনে সবা যেমন এক ভয়ংকর চরিত্র হয়ে উঠেছিলো তেমনি জাদুবিদ্যায়ও সে চূড়ান্ত দক্ষতার সিঁড়িতে পা রাখছিলো। এই সফরের পরই সে এই সিঁড়ি অতিক্রম করে। সফরের আগে তার প্রথম দীক্ষাণ্তরু ইবনে আতাশ যা শিখিয়েছিলো তাই ছিলো ওর পুঁজি। সে এর পূর্ণতার জন্যই যাচ্ছিলো । সে তো যাচ্ছিলো কিন্তু এমন পাহাড়ি প্রান্তর ও গিরি-গুহায় ফাঁসানো পথ তাকে অতিক্রম রুরতে হচ্ছিলো যে, কখনো কখনো তার ঘোর লেগে যাচ্ছিলো- এ কি জটিল কোন সবটা না অবচেতন মনের কল্পনা । তবুও তার পূর্ণ আশা ছিলো অনৃশয কিছু তাকে ঠিকই কোন ইংগিত দিবে। ] অনেকসময় কেটে গেলো । এমন কিছুর কোন হদিসই তার, চোখে ধরা পড়বো না। হঠাৎ তার ঘোড়াটি চিহি চিহি করে ডেকে উঠলো এবং মাটিতে খুর দিয়ে আঘাত করতে লাগলো । তার সঙ্গের ঘোড়াটিও একই আচরণ করতে লাগলো । ৪৮ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।