Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

এর ওপর দিয়ে ঘোড়া সহজেই পার হয়ে গেলো । কিন্তু আরেকটু এগুতেই খরস্রোতা গভীর একটি নদীপথ আগলে দীড়ালো। হাসান স্বর্ণের চিত্র লেখা কাগজটি উঁচু করে ধরে ঘোড়া নদীতে নামিয়ে দিলো । তীব্র স্রোত ঘোড়াদুটিকে নিজেদের পথে যেতে দিলো না। ভাসিয়ে তাদের পথ থেকে বেশ অনেকটা দূরে নিয়ে তীরে ফেললো । হাসান মনে করতে চেষ্টা করলো স্বত্রে যে নিশানা দেখেছে তা কোথায়! চিত্রিত কাগজেরও সাহায্য নিলো । সামনের এলাকাগুলো ছিলো জনশূন্য প্রান্তর । উঁচু উঁছ পাহাড়ি প্রান্তর ছিলো তৃণলতাশূন্য । এগুলোর কোনটা ছিলো এবড়ো থেবড়া কোনটা ছিলো চেপ্টা জমির মতো। কোথাও ভূমির রঙ ধুসর কোথাও আবার কয়লার মতো কালো- যেন এবড়ো থেবড়ো পিচঢালা পথ। হাসান দুই তৃণশূন্য প্রান্তরের মাঝখান দিয়ে চলতে লাগলো। তার পেছনে ফারহী। পরম্পরে কথা না বলে পথের দিকেই তারা মনোযোগ স্থির রাখলো বেশি। একটু দূরে যাওয়ার পর একদিকে পথের মোড় পড়লো । হাসান য়েদিকেই মোড় ঘ্বুরতে চাইলো তাকে বাম দিকে ঘুরতে হলো । এর পর থেকে কয়েক মুহূর্ত যেতে না যেতেই কখনো বায়ে কখনো ডানে আঁকার্বাকা এতগ্তলো মোড় ঘুরতে হলো যে, ছারা এহন হির নিস এই ভুল-ভালা গোলক ধাধায় কি করে ঢুকেছিলো। ৃ সূর্ষের দিক সূত্রতায় ওরা দিক নির্ণয় করে চলতে লাগলো । কিন্তু বুঝা যাচ্ছিলো না ওরা কি সামনে চলছে না পিছিয়ে পড়ছে না কি এক জায়গাতেই ঘুরে মরছে! সূর্য তার প্রাত্যহিক ভ্রমণ শেষে আপন জগতে ফিরে যাচ্ছিলো । দিগন্ত রেখা থেকে তার দূরত্ব ছিলো সামান্যই । হাসান বেশ দুশ্চিন্তায় পড়ে গেলো। সন্ধ্যা হওয়ার আগেই তাকে সেখান থেকে বের হওয়ার কথা ছিলো। ঘোড়ার গতি আরো বাড়িয়ে দিলো ওরা । “মনে হচ্ছে তোমার স্বপ্নে দেখা রাস্তা ভুলে গেছো তুমি! - ফারহী দুশ্চিন্তার গলায় বললো । “ম্বধ্ধোও আমি এ ধরনের ভুল-ভালা গোলক ধাধায় ঘুরেছিলাম' - হাসান বললো- “পথ পেয়ে যাবো'। জনশূন্য প্রাস্তরের গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে এমন একটি প্রান্তর দৃশ্যমান হলো যা ওপর থেকে সামনের দিকে নোয়ানো ছিলো । এটা ছিলো প্রকৃতির অপূর্ব সৃষ্টিশৈলী । ্তস্তবিহীন প্রকৃতির বিশাল এক অলিন্দ মনে হচ্ছিলো । সেখানে -পৌছে হাসান ঘোড়া থামিয়ে ফারহীকে বললো, কিছুক্ষণ জিরিয়ে নাও। ঘোড়া থেকে নেমে স্তত্তবিহীন সেই বারান্দার নিচে বসে গেলো। ওপর দিকে তাকিয়ে মনে হচ্ছিলো কংক্রিটের ছাদের নিচে বসে আছে ওরা । এটা কোন গুহা ছিলো না। প্রান্তরটি ভেতর থেকে প্রসারিত হয়ে ছাদযুক্ত ছোট খাদের মতো হয়ে গিয়েছিলো । এর মেঝে জমিনের সমতল থেকে দেড় দুই গজ নিচে ছিলো। হাসান বসে পড়লেও ফারহী এর ভেতরের এবং ঢালুপথের মতো নেমে যাওয়া খাদের নিচের দৃশ্য দেখতে লাগলো। এর ভেতরে ঢোকার মুখে সে বলেছিলো, রাত কাটাতে হলে এখানে কাটানোই বুদ্ধিমানের কাজ হবে। হঠাৎ তার গলার চিৎকার শোনা গেলো। (১৫০ ডখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।