তিন চার দিন পর হাসান. একটি কাগজ নিয়ে দৌড়ে তার উত্তাদের কাছে হাজির হলো। কাগজটি সামনে রেখে বললো, গত রাতের স্বপ্নে আমি এই রাস্তাটি দেখেছি। র্রাস্তা যদি স্বর যেমন দেখেছি এমন হয় তাহলে অতি ভয়ংকর রাস্তা এটি । সে পর্যন্ত জীবিত পৌছাতো দুঃসাধ্য ব্যাপার । “জানি আমি'_ ইবনে আতাশ বললো- “যদি ভালোয় ভালোয় তুমি এই সফর শেষ করতে পারো তাহলে ধরে নাও সারা দুনিয়া তুমি জয় করে নিয়েছো.। কাল যখন কানে ফজরের আযানের আওয়াজ পৌছবে তখনই রওয়ানা হয়ে যেও। ৬ পরদিন ভোরে যখন দিগন্ত রেখায় সূর্য লালিমার ছোপ লাগলো তখন শহর থেকে কয়েক মাইল দূরে দুই ধাবমান অশ্বারোহীকে দেখা গেলো। একটার ওপর আরোহী ছিলো হাসান ইবনে সা আরেকটার ওপর ফারহী। গতকাল ইবনে আতাশের কাছ থেকে ফিরে এসে যখন সে ফারহীর কাছে গেলো তখন ফারহীকে তার সফরের কথা সব খুলে বললো । ফারহী শুনতেই জিদ ধরলো সেও সঙ্গে যাবে। হাসান তাকে বীধা দেয়ার জন্য অনেক কিছুই বললো কিন্তু ফারহী কোন কথাই শুনতে প্রস্তুত ছিলো না। সে তার পিছু পাগলের মতো লেগে রইলো । “আমার জীবনের নিয়তি তো তোমার সঙ্গে বাধা হয়ে গেছে'_ ফারহী বললো- “আমি এখানে রয়ে গেলে কোন জায়গীরদার বা আমীর-ওযিরের হাতে বিক্রি হয়ে যাবো। ইমাম আবদুল মালিক আর কয়দিন আমাকে আগলে রাখবেন । তুমি যে সফরে যাচ্ছো তা যে অতি ভয়ংকর এতে কোন সন্দেহ নেই । জীবিত ফিরতে পারবে কি না তা কে জানে? আমার বাচা মরা তো তোমার সঙ্গেই । তুমি যদি সঙ্গে করে আমাকে না নাও তোমার পেছন পেছন আমি অবশ্যই যাবো। এই শহরে থাকবো না আর আমি 1” বাধ্য হয়ে হাসানকে ফারহীর কথা মানতেই হলো। হাসান তো তার ঘরের লোকদের বলে কয়েই বের হলো । তার বাপ নিজেই ইবনে আতাশের শিষ্য বানিয়েছে তাকে। কিন্তু ফারহী তার ঘরের লোকদের কিছু না বলেই বের হলো। ঘরের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখনই সে চুপি চুপি ঘর থেকে বের হয়ে এলো। ঘোড়াটি তার বড় ভাইয়ের । আধার থাকতে থাকতেই সে ঘর থেকে বেরিয়েছিলো। সে যেমন সুন্দরী ছিলো এর চেয়ে কয়েকগুণ বেশি ছিলো সাহসী । শহর থেকে হাসান আধা ক্রোশ যেতে না যেতেই ফারহী তার সাথে গিয়ে মিলিত হলো । স্বপ্নের সুক্ষাতিসুন্ষ প্রতিটি দৃশ্যই হাসানের মনে গেঁথে গিয়েছিলো । অবশ্য চিত্র লেখা কাগজটাও সৃঙ্গে ছিলো ।-পথ যদি সোজা হতো ততক্ষণে ওরা জারো অনেক দূরে চলে যেতোঁ। কিন্তু তাদের গন্তব্য পথে নিয়মিত কোন রাস্তা ছিলো না। কোথাও জঙ্গুলে রাস্তা, কোথাও বানজার এলাকা আবার কোথাও পাথুরে কঠিন ভূমির ওপর দিয়ে তাদের এগুতে হচ্ছিলো । কয়েক মাইল যাওয়ার পর অগভীর একটি নদী পড়লো পথে। ৪৩ ফখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।