মন্ত্র জপের নিয়ম অনুযায়ী সে তার চোখ খুললো এবং চমকে উঠলো । তার দু'পা দূরে এক কালনাগ ফণা তুলে “ফুস ফুস' করছিলো । তার গুরু বলে দিয়েছিলো কবরস্থানে সাপ, বিচ্ছু থাকা স্বাভাবিক। কখনো সাপের সামনে পড়লে নড়াচড়া একেবারে বন্ধ করে নিথর হয়ে যেতে হবে । এতে সাপ মনে করবে এটা প্রাণহীন কোন জিনিস। এর থেকে তার বিপদের কোন আশংকা নেই । সাপ চলে যাবে। হাসান নাগটি দেখে পাথর মেরে তাড়ানোর চিন্তাটি ঝেড়ে ফেলে দিলো। পাথর হয়ে বসে রইলো। একটি আঙ্গুলও নড়ালো না। নাগ তার দিকে তাকিয়ে রইলো এবং তার ফণা প্রচণ্ড রাগে দু" দিকে দুলাতে লাগলো । হাসান কোষমুক্ত তলোয়ারটি তার সামনে মাটিতে পুঁতে রেখেছিলো । তলোয়ারের দিকে সে হাত বাড়ালো না। ভয় তাকে কাবু করতে চাচ্ছিলো । কিন্তু সে বেইশ না হয়ে সজাগ-সতর্ক থাকলো । নাগ একটু আগে বাড়লো । হাসানের জন্য নিজেকে সামলে রাখা অসম্ভব হয়ে পড়লো ৷ তার জন্য দুটি পথই খোলা ছিলো । একটা হলো, উঠে ঝেড়ে দৌড় দেয়া । আর না হয় এক ঝটকায় পুঁতে রাখা তলোয়ারটি নিয়ে সবেগে সাপের ওপর তা চালিয়ে দেয়া । তার এই চিন্তা শেষ হওয়ার আগেই সাপ ফণা লুটিয়ে পেছন ফিরে চলে গেলো । হাসান তার কাজ শেষ করে নির্ভয়ে ঘরের দিকে পা বাড়ালো । আমল পূর্ণ হয়ে গেছে। তারপর গতকালের দেখা কালনাগের কথা জানালো। সাপ কিভাবে ফণা তুলে রেখেছিলো, কি করেছিলো এবং কেমন করে ফিরে গিয়েছিলো সব জানালো ইবনে আতাশকে। “সাপ সাপকে পারতপক্ষে দংশন করে না" - ইবনে আতাশ বললো- “আমার কথা বুঝতে চেষ্টা করো- আমি তোমাকে এঁ স্তরেই নিয়ে যেতে চেয়েছিলাম । তুমি তোমার গন্তব্যের অর্ধেক পথে পৌছে গিয়েছো। এখন বাকী পথ অন্য কেউ দেখিয়ে নিয়ে যাবে । আমার উত্তাদী এখানেই শেষ।' “তাহলে কি অন্য কোন গুরুর খোঁজে আমাকে যেতে হবে? - হাসান জিজ্ঞেস করলো- “না কি আপনিই আমাকে কারো কাছে পাঠাবেন? “এই প্রশ্রের উত্তর তুমি স্বখে পাবে - ইবনে আতাশ জবাব দিলো- 'গত রাতে যে আমলটি তোমার দ্বারা করিয়েছি সেটা সাধারণ কোন আমল নয়। কালনাগের ফণা তুলে আসা এবং ছোবল না দিয়ে ৰা দংশন না করে চলে যাওয়া এই আমলের সফলতার প্রমাণ । যদি তুমি পালিয়ে আসতে বা সাপটি দংশন করে বসতো তাহলে এর অর্থ হতো এটাই যে, তোমার সাধনার প্রক্রিয়া সঠিক হয়নি বা অন্য কোন কারণে তা ব্যর্থ হয়েছে। পাচ সাত দিনের মধ্যেই স্ব্ণে তুমি একটা কিছু দেখবে এবং সেটা হবে একটা রাস্তার চিত্র? যা অত্যন্ত বিপদসংকুলও হতে পারে আবার বিপদমুক্ত সহজও হতে পারে..... .আমার প্রার্থনা থাকবে, তুমি যেন বিপদসংকুূল পথের চিত্র দেখতে পাও । দুঃখ-কষ্ট সয়েই সুখের নাগাল পেতে হয়। মানুষ যদি অনায়াসেই সম্পদের মালিক বনে ৪১ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।