হ্যা, ঠিকই বলেছেন” - আবু মুসলিম বললেন- “আপনাদের প্রাপ্ত সকল গোয়েন্দা তথ্য. আমার সামনেই রয়েছে। মিসরে আমাদের গোয়েন্দা-বৃত্তির কার্যক্রম খুবই সক্রিয় রাখতে হবে এবং এখানে এই শহরের প্রতিটি ঘরের প্রত্যেক সদস্যের ওপর নজর রাখতে হবে৷ ইসলামের একতৃবাদের শিক্ষাকে আমাদের সামনে রাখতে হবে। আর পবিত্র কুরআনের এই বাণীকে আমাদের রাষ্তরীয় ভিত্তির মৌলনীতি বানাতে হবে যে, রাসূল (স) এর সমস্ত উম্মত একটি সুদৃঢ় দলের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন শেষ নবী। তীর মাধ্যমে নবুওয়াতের ধারাবাহিকতা খতম হয়ে গিয়েছে। এসব ফেরকা বা দলের উদ্ভব ঘটেছে আরো পরে । এখনো ঘটছে এবং ঘটবে ভবিষ্যতেও। নবীগণ নয়- এসব. বানিয়েছে মূর্ধের দলেরা। আমরা যাদের অনুসরণ ধরতে চাচ্ছি তারা আসলে ইসলামের.বিপক্ষের দল। আসল ইসলাম তো সেটাই যা ' আল্লাহ ও তীর রাসূল সে). রেখে গিয়েছেন... এখানে যদি কারো ব্যাপারে টের পাওয়া যায় যে, সে ফেরকাবাজির পালে হাওয়া দিচ্ছে আমাকে খবর দিও । তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দেবো ।” ০ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিলো । প্রতারণায়. তো আগেই ষোলকলা পূর্ণ করেছিলো । ফারহীর সঙ্গে তার প্রতিদিনই দেখা হয়। ইবনে আতাশ ফারহীকেও তার মতো করে গড়ে তুলছিলো। এ কারণে ফারহী শিষ্য বনে গিয়েছিলো । ফারহী তার প্রতিটি কথাই আকাশ থেকে অবতীর্ণ বাণী মনে করতো । ইবনে আতাশ তাকে অভয় দিচ্ছিলো, তার জীবন সঙ্গী হাসানই হবে। আগে হাসানকে সবসময় যে একটা অনিশ্চিত ভয় তাড়া করতো সেটা অনেকটা কেটে গিয়েছিলো। ইবনে আতাশ তাকে আরো কয়েকবার গভীর রাতে কবরস্থানে পাঠিয়েছিলো। প্রতিবারই হাসানকে মৃতের বিভিন্ন অংশের হাড় ইত্যাদি আনতে হতো বা কররস্থানে বসে শয়তানের নাম করে ধ্যানমগ্ন থাকতে হতো। এক রাতে হাসান দুটি পুরনো কবরের. সামনে বসে কোন মন্ত্র জপছিলো।. সে রাতের আকাশও ছিলো চন্ত্রালোকিত। সে তার জপে ধ্যান-নিবিষ্ট ছিলো। তার কাছ থেকে ফুস ফুস আওয়াজ উঠলো । সে তার. সমস্ত ধ্যান-মন এক জায়গায় কেন্দ্রীভূত করে পার্থিব সকল বন্ধন থেকে যুক্ত হয়ে যাওয়ার ব্যাপারে এমন দক্ষতা অর্জন করেছিলো যে, সে এই আওয়াজ শুনতেই পেলো না । দু'চেখ তার তখনো বন্ধ ছিলো । ৪8০ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।