Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“আমি একটি সন্দেহের মধ্যে আছি" - আরেকজন বললো- “মিসরের প্রশাসন তো উবায়দী । কিন্তু আমি শুনেছি ওরা বাতেনী!" না ইবনে আতাশ বললো- “ওরা পাক্কা ইসমাঈলী। ওরা অবশ্যই আমাদের সাহায্য করবে। সেলজুকি সালতানাতের ওপর হামলার জন্য ওদেরকে আমি উক্কিয়ে তুলবো । তবে এর জন্য আমাদের লোকবল প্রস্তুত করাও জরুরী এবং এই প্রস্তুতির কাজ চলবে গোপনে । মিসরীয়দের হামলার জন্য রাজী করাতে এবং আমাদের লোকদের সশস্ত্র করে তাদের সঙ্গে লিয়াজো করতে- এবং এই প্রস্তুতির জন্য অনেক সময়ের দরকার ।' : এই রায় শহরেরই হাকিম আবু মুসলিম রাজীর কাছে বসা ছিলেন দুই সালার।, এছাড়া আরো দুজন লোক বসা ছিলো। ওদেরকে ফৌজি মনে হচ্ছিলো না। এরা দু'জন প্রাদেশিক গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমের হাকিম ছিলেন। রায় শহরটি যদিও প্রথমে একটি বড় শহরই ছিলো কেবল। কিন্তু এটি দ্রুত সম্প্রসারণরত বাণিজ্য কেন্দ্র হওয়াতে এর বিস্তৃতি খুব দ্রুত কয়েকগুণ বেড়ে যায় এবং রায় প্রদেশের মর্যাদা পায়। হি .“তোমাদের এলাকার প্তচরবৃত্তির কাজ আরো ক্ষিপ্রতার সঙ্গে চালিয়ে যাও” - আবু মুসলিম রাজী বললেন- “তোমাদের আমি মনে করিয়ে দিতে চাই, প্রাদেশিক আকারের এই শহর জয় করে ইরানী অগ্নিপূজারীদের চিরতরে কোমর ভেঙ্গে দিয়েছিলেন বীর সাহাবী হযরত সাদ ইবনে ওয়াক্কাস (রা)। কিসরা সাম্রাজ্যের শবাধারে শেষ পেরেক ঠুকে দেয়া হয়েছিলো এখানেই । ইসলামের প্রথম অভিযাত্রীরা এখানে ইসলামের অপ্রতিরোধ্য দ্যুতি ছড়িয়েছিলেন। তারপরও তারা এতই সাদামাটা ছিলেন যে, তাদের পবিত্র কবরখানারও আজ কোন চিহ্ন পাওয়া যায় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে তাদের পবিভ্র দেহ এখানেই দাফন করা আছে। তাদের আত্মার সদা জাগতত চোখ আমাদেরকে দেখছে এবং ব্যাকুল হচ্ছেন এই ভেবে যে, রাসূল (স) এর উন্মতের আজ কি হলো যে, তারা শত দলে বিভক্ত... “বন্ধুরা আমার! আমি কোন নতুন কথা বলছি না । সামান্য বুদ্ধির লোকেরাও এটা বুঝতে পারছে যে, মুসলিম জাতির মধ্যে যখন এঁক্য ছিলো হাতে গোনা কয়েকজন মাত্র মুজাহিদ তদানীন্তন বিশ্বের বড় বড় দুই পরাশক্তি কায়সারে রোম ও কিসরায়ে ফারেসকে টুকরো টুকরো করে দিয়েছিলো । অথচ আজ সেই জাতিই ফেরকাবাজিতে বিভক্ত হয়ে গৃহযুদ্ধের আশংকায় কম্পিত। এর ফায়দা পাচ্ছে ইসলাম ও ইসলামী সাম্রাজ্যের শুরা |" 'মিসরের দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে' - এক গোয়েন্দা প্রধান বললেন- “বলা হয় সেখানকার প্রশাসন ইসমাঈলী। কিন্তু আমরা জানতে পেরেছি, তাদের সম্পর্ক ফেরকায়ে বাতিনিয়ার সঙ্গে এবং তারা ওপরে ওপরে ইসমাঈলীদের দুর্নাম করে। আশংকার ব্যাপার হলো, তারা ইসমাঈলীদের ধোঁকায় পড়ে ওদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ওপর হামলা চালাতে পারে ৩৯ ডডখ৮৬.211001119.001

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।