Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“তাহলে ছুঁয়ে দেখো, চিমটি কেটে দেখো" - মেয়েটি তার দু'হাত হাসানের দিকে শ্রগিয়ে দিয়ে বললো - “আমার হাত তোমার হাতে নিয়ে অনুভব করতে চেষ্টা করে দেখো আমি কল্পিত কিছু না জলজ্যান্ত একটি মেয়ে? হাসান সাথে করে তার হাতটি নিজের দুই হাতের মুষ্টিতে নিয়ে মৃদু চাপ দিলো । প্রাণের উষ্ণতা ও কোমলতা অনুভব করতে চেষ্টা করলো। “তুমি কে? - ঝাঝালো গলায় জিজ্ঞেস করলো হাসান - “তুমি কি? তুমি যদি জলজ্যান্ত একটি মেয়ে হও তাহলে কার মেয়ে তুমি? ...তুমি তো সন্ত্রম লুচিয়ে দেয়া এঁক মেয়ে । এক নওজোয়ানের সামনে বদ্ধ কামরায় উলঙ্গ হয়ে বসেছিলে তুমি!" “আমার আবরু পৃতঃপবিত্রই আছে'- মেয়েটি বললো- আমি যদি এমনই হতাম যেমন তুমি বলছো তাহলে আবদুল মালিক ইবনে আতাশের মতো এত বড় দরবেশ আমার প্রতি আস্থা রাখতেন না। আমার দিকে অনেক পুরুষ হাত বাড়িয়েছে। দুই লম্পট জায়গীরদার আমাকে ছিনিয়ে নিতে গলদঘর্ম হয়েছে। কারো হাতই আমাকে স্পর্শ করতে পারেনি ।” “তোমার বাবা কে? “আমার বাবা মেষ চড়িয়ে খান' - সে একদিকে দেখিয়ে বললো- “এ দেখো আমাদের বকরী ।" হাসান ঘাড় ফিরিয়ে বকরীগুলো দেখলো । কিন্তু তার সব মনোযোগ ছিলো মেয়েটার দিকে । “আশ্চর্য! তুমি আমার সামনে উলঙ্গ হয়ে কিভাবে বসে ছিলে? “যাকে আমি আমার পীর মুরশিদ মনে করি সেই মহান ব্যক্তি আমাকে এ নির্দেশ দিয়েছিলেন। আমি তার নির্দেশ অমান্য করতে পারি না। তিনি বলেছিলেন, ছেলেটি যদি তোর দিকে হাত বাড়ায় আওয়াজ দিস। তিনি এও বলেছিলেন, দরজার কড়ার ফাক দিয়ে তিনি ভেতরে চোখ রাখবেন ।' “এখনও কি তুমি তার নির্দেশে আমার. পরীক্ষা নিতে. এসেছো?" “না! আমার মমের নির্দেশে এখন এসেছি। তোমার জন্য এসেছি 1... আমি তোমাকে এও বলে দিচ্ছি, আমি তোমার সঙ্গে আপাতত কোন দৈহিক-লেনদেন করতে আসিনি । তুমি যদি আমাকে গ্রহণ করো তোমার হৃদয়ের ঘরে উঠিয়ে নাও। তারপ্বর সেই ঘরে আমরা জীবনভর তপস্বা করবো... আরে তুমি তো কিছুই বলহোনা। কিছু অ্ুঁকটা বলো।" ভেজা ফুলের মতো এমন স্নিগ্ধ-সুন্দরী এক মেয়েকে হৃদয়ের গভীরে জায়গা দেবে না- হাসানের মতো এন পি ও কথা স্পট বলার সাহস সরল দা। কি ভার হৃদয়-মনের নিয়ন্ত্রণ ছিলো তার গুরু ইবনে আতাশের হাতে । সে অনুভব করলো ভার মন নিজের নিয়ন্ত্রণে নেই। সে আরো আশংকা করছিলো এটা হয়তো এক পরীক্ষা | সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দৃঢ় সংকল্প করলো । ৩৫ ডখ্৮৬.911001119.001

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।