আত্মায় অপ্রতিরোধ্য এক শক্তি ভর করে আসে । তা তোমার বশীকরণে চলে আসবে ।, তুমি তোমার কাজে তা ব্যবহার করতে পারবে। কিন্তু এখন"নয়। এ ক্ষমতা অর্জনের জন্য তোমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। নিজের হাড়-গোড় শুকিয়ে যাবে এ পথে। তারপরই তুমি ভাসমান আত্মার শক্তি অর্জন করতে পারবে । জাহান্নামের আগুন অতিক্রম করে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে ।' ইবনে আতাশ তাকে সদ্য আনা খুপড়ি ও হাড় সম্পর্কে একটি সবক দিয়ে ঘরে পাঠিয়ে দিলো । ৫ শহরের কাছ ঘেষে একটি স্রোতস্বিনী নদীর ধারা বইছে। পরদিন সকালে হাসান নদীর ধারে বেড়াতে গেলো। তার মাথায় সর্বক্ষণ গুরুর কথাগুলো ঘুরছিলো। গতরাতের ঝর বাদলার কারণে নদীতে বেশ স্রোত ছিলো এবং প্রায় চারদিকই কাদায় থিক থিক করছিলো । শহরের কোলাহল থেকে দূরে কোথাও বসে জাদুর পাঠ আত্মস্থ করার জন্যই এখানে আসা তার । বসার জন্য তাই কোন শুষ্ক জায়গা খুঁজতে থাকে। সামান্য দূরেই অনায়াসে বসা যায় এমন একটি পাথর নজরে পড়লো । পশ্চিম দিগন্তে উ্ার জেগে উঠা সূর্যের দিকে মুখ করে বসে গেলো । তারপর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো । একটু খ্বর সে ধীরে ধীরে চোখ খুললো। তার সামনে নতুন সূর্যের নরম আলোর আস্তরণ থাকাঁর কথা ছিলো। কিন্তু সূর্যের নরম আলো আর তার দৃষ্টিপথের মাঝখানে ঝুলছিলো একটি রঙিন কাপড়। হাসান নিথর হয়ে গেলো। ভয়ে ভয়ে অতি সাবধানে; ওপরের দিকে চোখ উঠালো। চোখে পড়লো রূপ-লাবণ্যের আতাদীপ্ত একটি রমণীয় চেহারা । এ ছিলো এক সদ্য তরুণীর মুখ । তার ঠোঁটে যেন ঝুলছিলো গোলাপের আধ ফোটা কলির স্মিত হাসি। মাত্র এক পা দূরে দাড়িয়ে ছিলো এই হুর সদৃশ মেয়েটি । “হাসান তার স্মৃতির দরজায় চাপ দিলো- এই মুখ কোথাও দেখেছে কিনা এর আগে । কোথায় দেখেছে? তার এও মনে এলো এটা জাদুর তেলেসমাতি হতে পারে। “চেনার চেষ্টা করছো£' - আওয়াজ নয়-গানের তরঙ্গ যেন। হাসান মাথা দোলালো। হ্যা সে চেনার চেষ্টা করছে। “এত সময় তোমার সামনে বিবস্ত্র হয়ে বসে ছিলাম" - মেয়েটি হেসে বললো। “উহ ছু" - হাসানের মনে পড়লো- “তুমিই... আচ্ছা! সত্যি কথা বলোতো.. তুমি কি বাস্তবে আছো না আমার গুরুর তৈরী করা কল্পনা, যাকে বাস্তবের রূপ দিয়ে আমার, মস্তি তিনি ঢুকিয়ে দিয়েছেনঃ' ৩৪ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।