মূর্তিটির পেট বরাবর তলোয়ার চালালো । সে নিশ্চিত ছিলো, যে শক্তিতে সে তলোয়ার চালিয়েছে-তা এর পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাবে। কিন্তু তলোয়ারের ফলাও তার পেটে ঢুকলো না। হাসান বিদ্যুৎবেগে তলোয়ার টেনে নিয়ে আরো দ্বিগুণ বেগে এবার তলোয়ার চালালো । কিন্তু তার হাত যেন শক্ত কিছুর সঙ্গে ঠুকে গেলো এবং তলোয়ার পেছনে ফিরে এলো । ছায়ামূর্তির হাতদুটি তেমনি ছড়িয়ে ছিলো হাসান মুর্তিটির দু'এক পা মাত্র দূরে ছিলো। এবার যখন বিদ্যুৎ চমকালো হাসান সামনে গিয়ে মুর্তিটিকে হাত দিয়ে স্পর্শ করলো । তখনই বুঝতে পারলো এটা শুকিয়ে যাওয়া এক মরা বৃক্ষ। আর এর দুটি ভাঙ্গা ডাল দুদিকে ছড়িয়ে আছে। হাসান মৃতের খুপড়ি ও বার হাড়গুলো আরো শক্ত করে ধরে উর্ধাসে ছুটতে লাগলো । কবরস্থান থেকে বের হতে হতে কয়েকবার হৌচট খেলো, আছড়ে পড়লো । পায়ের হাটুর কয়েক জায়গা চটে গেলো। তবুও কোথাও থামলো না। কবরস্থান থেকে যখন বেরিয়ে এলো তখন তার খড়ে প্রাণ ফিরে এলো । এবার সে ছোটা বন্ধ করে ধীরে ধীরে হাটতে লাগলো । আবদুল মালিক ইবনে আতাশ তাকে বলে রেখেছিলো রাত যতই হোক সে তার অপেক্ষায় থাকবে । হাসান তার ঘরে গিয়ে দেখলো ইবনে আতাশ জেগে বসে আছে। তার কাপড় থেকে পানি ঝরছিলো। পা থেকে কোমর পর্যন্ত কাদায় মাখামাখি ছিলো । কিছুটা হিম শীতল বৃষ্টির কারণে আর কিছুটা ভয়ে কাপছিলো সে? সে অবস্থাতেই হাতের খুপড়ি ও হাড় দুটো ইবনে আতাশের পায়ের কাছে নামিয়ে রাখলো 1 ইবনে-আতাশ তাকে পিঠ চাপড়ে সাবাশ সাবাশ বলে শুভেচ্ছা জানালো, তার কাপড় পাল্টে দিলো এবং জিজ্ঞেস করলো সে খুব বেশি ভয় পেয়েছে কিনা? ৃ “কি পরিমাণ ভয় যে পেয়েছি তা এখন বলতে পারবো না” - হাসান জবাব দিয়ে 2 হ্যাঃ এতটুকু জরুরী, যতটুকু জরুরী দেহের জন্য পানি ও বাতাস” । এখন বলো কবর থেকে এগুলো কি করে বের করেছো?' তার ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে হাসান সব বিস্তারিত শোনালো। .. গুরু"! - ইবনে সবা বললো- “আজ রাতে আমি এটা সত্য বলে বিশ্বাস করেছি যে, আল্লাহর কোন বিশেষ বান্দার কবর ও তার দেহের সঙ্গে যদি কেউ এই ব্যবহার করে যেমন আজ আমি করেছি তাহলে তৎক্ষণাৎ আযাব নাঁধিল হয়ে যায়”- ভয়ে ভয়ে সে জিজ্ঞেস করলো- “আমার ওপরও কি এমন আযাব গজব নাধিল হবে?” না। যা হওয়ার তা হয়ে গেছে। 'একটা অতি' গোপন কথা ছিলো - দেমাগে গেঁথে নাও। কবরে যখন তুমি পড়ে গেলে তখন দুটি নেক্ড়ে তোমার ওপর ঝাঁপিয়ে পড়লো । মৃতের হাড়ে হাত লাগালে বিদ্যুৎ চমকে বজপাত শুরু হলো ।.এ থেকে কি তুমি বুঝতে পারোনি মৃত মানুষের মধ্যেও অপার্থিব শক্তি আছে। তুমি কি কখনো বদ আত্মার রথা শোননি? যে শান্ত্র তোমাকে.শিক্ষা দিয়েছি তা তোমার সঙ্গে অনেক রকমের আত্মার সাক্ষাৎ ঘটিয়ে দেবে । এটা তোমাকে এ কথাও শিক্ষা দেবে যে, মৃতের শয়তানের বেহেশ্ত-৩ ৩৩ ডখ্৮্.211001119.001
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।