Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

সে দেখলো কবরের একটি চিহ-পাথর নিচে পড়ে আছে। দু'হাতে মাটি উঠিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিলো । হাসান কঙ্কাল থেকে মাথার খুপড়ি ও দু'বাহু থেকে দু'টি হাড় খসিয়ে নিলো। তখনই সব অন্ধকার হয়ে এলো। চাদের আলো অদৃশ্য হয়ে গেছে। তার ওপর থেকে ভেসে গেলো একটি কালো ছায়া । ঘাবড়ে গিয়ে সে ওপরের্ন দিকে তাকিয়ে দেখলো কালো মেঘের পাহাড় এগিয়ে আসছে এবং নিকষ আধারের গর্ভে রাত হারিয়ে যাচ্ছে। হাসান খুপড়ি ও হাড়গুলো শক্ত করে ধরে তীব্র বেগে কবর থেকে বেরিয়ে এলো । হঠাৎ বিকট আওয়াজে বিদ্যুৎ চমকালো। কয়েক সেকেন্ড পর আবারো এত জোরে বজ্রপাত হলো যে, হাসানের মতো দুষ্ঠসাহসী যুবকও অসাড়ের মতো হয়ে গেলো । সবকিছু ছাপিয়ে তার কানে পৌছলো তার হদকম্পনের ঠক ঠক আওয়াজ । _ - ৫ এলাকায় হঠাৎ ঝড়-বৃষ্টি আসা অস্বাভাবিক কোন ঘটনা ছিলো না। কিন্তু হাসানের.মনের ঘোড়ায় এই ভয় সওয়ার হয়ে গেলো যে, এটা নিশ্চয় কোন বুযুর্গ সাঁধক-পুরুষের কবর । যাকে অসম্মান করায় আকাশ থেকে বজপাত আরম হয়েছে। তারপর আবার সেই কথা মনে হলো, এই খুপড়ি ও হাড় কবরে নিয়ে রেখে আসি। কিন্তু শ্রবারেও এক ঝটকায় মনে এলো তার গুরুর কথা- যদি ভয় পেয়ে ব্যর্থ হয়ে ফিরে এসো তাহলে তোমার এই সাধনা শেষ হতে যে কত বছর লাগবে তার কোন হিসাব নেই । বড় কষ্টে সে মনকে বশে আনলো । আচমকা মুষলধারে বৃষ্টি শুক হলো। শিলা পাথরের মতো বৃষ্টির ফোটাগুলো শরীক বিধতে লাগলো সে দৌড় লাগালো। এক জায়গায় গিয়ে সামনে তাকাতেই উথলো: তিন চার পা দূরে এক কালো মূর্তি দীড়িয়ে আছে। মূর্তিটির অবয়ব স্পষ্ট বুঝা যাচ্ছিলো না। মনে হচ্ছিলো কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এসেছে বিরাটকায় এক সমর্তি+ তার পাণুলো সাধারণ মানুষের পায়ের চেয়ে কয়েকগুণ লম্বা মনে হচ্ছিলো । তার ছু" কীধ থেকে নেমে যাওয়া হাত দুটি দুই দিকে ছড়িয়ে রেখেছিলো । যেন সামনে গেলেই হাসানকে বাধা দেবে । ছায়ামূর্তি মাথাটি গোল নয় অদ্ভুত লহ্বাটে ছিলো । নীরব আগ্রাসী পাহাড়ের তো সে দীড়িয়ে ছিলো। হাসানের পা দুটি নিথর হয়ে দীড়িয়ে গেলো। ভয়ের কাটা তাকে এমন করে আঁচড় বসাচ্ছে। সে সিদ্ধান্ত নিয়ে ফেললো, খুপড়ি ও হাড়গুলো এই অশরীরী দানবের পায়ে রেখে দেবে। বারবার বিদ্যুৎ চমকাচ্ছিলো। সমস্ত অশরীরির আর্তনাদ হয়ে মুহুমুু _ বজপাত চরচির কীপিয়ে তুলছিলো। বিদ্যুৎ চমক হাসানের চোখের দৃষ্টি প্রায় কেড়ে নিচ্ছিলো । বৃষ্টি ক্রমেই বেড়ে চলছিলো । মনে হচ্ছিলো বিশালকায় মূর্তিটি তার ডান ও বাম দিকে ছড়ানো হাতদুটি নড়াচ্ছিলো। আরেকবার মনে হলো অশরীরিটি বুঝি সামনে এগিয়ে আসছে । হঠাৎ হাসানের পৌরল্ষ জেগে উঠলো । হয়তো এটা তার মৃত্যু থেকে বাঁচার শেষ চেষ্টা ছিলো। সামনে অগ্রসর হয়ে এক ঝটকায় তলোয়ার বের করে বিদ্যুৎবেগে ৩২ ডখ্৮৬.211001179.001)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।