মুযাম্মিল কিছুই বুঝলো না। তার মনে হলো এই কেল্লার ভেতরে আরেকটি কেন্পা আছে। এটি নিশ্চয় শাহী খান্দানের জন্য বানানো হয়েছে। দুশমন কেল্লা অবরোধ করলে শাহী খান্দানের লোকেরা অন্দর কেল্লা দিয়ে পালিয়ে যায়। তাকে এটা বলার মতো কেউ ছিলো না, এটা শাহী খান্দানের কেন্লা নয়। আলমোতের ভয়াবহ .এক কয়েদখানা। না জানি কত হাজার মানুষের নিষ্পাপ রক্তের ওপর দাড়িয়ে আছে এই নিষ্ঠুর কেল্লা । আরো কত হাজার জানি ধুকে মরছে এর কালো কুঠুরীগুলোতে। লোহার ফটকের সামনে ওরা পৌছে গেলো । ফটকের পেটে আরেকটি. দরজা আছে। তাদের পায়ের আওয়াজ পেয়ে ভেতরে এক লোক চাবির. গোছা নিয়ে ঝনঝনিয়ে এসে দরজা খুলে মাথা বের করে বললো- “নিয়ে এসেছো ওকে? আমরা আগেই খবর পেয়েছি।” ওরা দু'জন মুযাম্মিলকে দরজার ভেতরে নিয়ে গেলো । দরজায় আবার বিশাল এক তালা লাগিয়ে দেয়া হলো। এবার মুযাম্মিল একটু চমকে উঠলো। সে এঁ দু'জনের দিফে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ওরা তাকে আলতো করে টেনে আরো ভেতরে নিয়ে যেতে লাগলো । ইনি কে? মুযাম্মিল পেছনে ফিরে তাকালো । সেই চাবিওয়ালা পেছন পেছন আসছে । সে-ই জিজ্ঞেস করেছে কথাটা । “ইমামকে কতল করতে এসেছে" -আগের দু'জনের একজন বললো উপহাস করে। তিনজনেই হেসে উঠলো হো হো করে। তাদের হাসি যেন থামতেই চায় না। মুযাশ্মিল দাড়িয়ে গেলো । “ইবনে আবিদ কোথায়” - নিজেকেই যেন জিজ্ঞেস করলো মুযাম্মিল। পেছন থেকে হঠাৎ একজন তার ঘাড়ে ধরে সজোরে ধান্ধা মারলো । তিন চার কদম দূরে গিয়ে উপুড় হয়ে পড়লো মুযাম্মিল। বুকে হাঁটুতে ছিড়ে যাওয়ার ব্যথার কামড় অনুভব করলো। একটু পর হাচড়ে পাচড়ে উঠে দীড়ালো। আবার তার ঘাড় ধরে পেছন থেকে ধাক্কা মারলো কেউ। একই কায়দায় আবার উপুড় হয়ে পড়লো মুযাস্মিল। মুযাম্মিলের মাথা চক্কর দিয়ে উঠলো । মাতালের মতো এলোমেলো পায়ে উঠে দীড়ালো। একজনে তার দু” রীধ সীড়াশির মতো করে ধরে তাকে আস্তে আস্তে লাটিমের মতো ঘুরাতে লাগলো আর বলতে লাগলো- “ভালো করে দেখে নাও-তুমি কোথায়! ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।