“আপনাকে একটা কথা বলে রাখছি। ঘদি' এখন সেটা বলা উচিত নয়। কিন্তু এই বিশাল শহর, পাহাড়, জঙ্গল, নদী সবই আপনার..... এখানে যে অপরূপা সুন্দরী কতকগুলো মেয়ে দেখেন আপনি, এরা আসলে বেহেশতী হুর। আসমানী মাখলুক। পৃথিবীর মানুষের রূপ ধরে আমার কাছে এসেছে এরা । এরা হদি এই দুনিয়ার মানবী হতো আমার সাথে কখনো আনতাম না এদের ।" 'এই খাদীজা ও অন্যান্য মেয়েরা....£' হ্যা হ্যা, এরা সবাই আসমানী মাখলুক। ওদের কাছ থেকে আপনি যে খেদমতই নিতে চান নিতে পারবেন। এদের আত্মা রয়েছে আমার কজায়। আপনি এদেরকে আপন মনে করতে পারেন। নিয়েছে। মেহদী ওকে রাতে তার কাছে রাখে । সে এটাও জানতো, আরো ভিন চারটি মেয়ের প্রতি মেহদীর চোখ পড়েছে। খাদীজা নিয়মিত 'হাশীষমিশ্িত' সরবত পান করিয়ে মেহদী উলবীকে তার নিজের অস্তিত্ব সম্পর্কে বেখবর করে দিয়েছে। “হে ইমাম!” - মেহদী বললেন অনুনয় করে - একটা কথা ছিলো। অনুমতি পেলে..." “অনুমতির প্রয়োজন নেই আমার সাথে কথা বলতে হলে আমার বিরুদ্ধেও যদি কোন কথা থাকে নির্ভয়ে বলুন।” “আমি খাদীজার ব্যাপারে কথা বলতে চাই" মেহদী প্রায় ফিসফিস করে বললেন । “আপনি ওকে বিয়ে করতে চান। মানুষের মনের কথা তার চেহারায় লেখা হয়ে যায়। যার দৃষ্টির জোর আছে সেই সেটা পড়তে পারে। মেহদী চমকে উঠলেন। তিনি হয়রান হয়ে গেলেন। মনের এই গোপন কথাটি এই মহাবুযুর্গ কি করে জানলো। কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলেন। তারপর বললেন- হ্যা ইমাম! আপনি সত্যিই আমার মনের কথাটি পেড়ে এনেছেন। কিন্তু আপনি বলেছেন, এরা আসমানী হুর!" “তারপরও "আপনি ওকে বিয়ে করতে পারবেন। শর্ত হলো, আপনাকে মানুষের স্তর থেকে অনেক উর্ধ্বে উঠতে হবে । আর এটা খুব কঠিনও নয় ।” “আমাকে কিছু করতে হবে? হ্যা। আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করতে হবে ।” “সেটা কিভাবে? "মুরাকাবা, ধ্যান, চিল্লাকাশি আর সাধনা । একেবারে, নির্জনে দুনিয়াবিমুখ হয়ে আমার মতো আল্লাহর ধ্যানে বসে থাকতে হবে। আমার “মাকাম' হাসিল করতে হলে আপনাকে এটাই করতে হবে। আপনি দেখতেই তো পাচ্ছেন, এসব হুরপরীরা আমার চারপাশে ঘুরে বেড়ায় । আপনার চারপাশেও ঘ্বুরে বেড়াবে । “সে পথ কি আমাকে আপনি দেখাবেন? “আপনি যে সম্মান ও ভালোবাসা দিয়ে আমাকে অতিথি করেছেন এর প্রতিদান আমি অবশ্যই দেবো । আর আমাকে ছাঁড়া কেউ আপনাকে পথ দেখাতে পারবে না।' হাসান ইবনে সবা পুরো আলমোত দখল করতে না পারলেও সেদিন সে আলমোতের আমীরকে দখল করে নেয়। ২৮৫ ডখ্৮্.211001119.001)
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।