Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

অনেকগুলো । একটি কামরা হাসান ইবনে সবার জন্য । আর অন্যগুলো তার বিশেষ শিষ্যদের জন্য ৷. বাড়ির মূল দরজায় মুহাফিজ রাখা হলো। কারোই সে বাড়ির কাছে যাওয়ার অনুমতি ছিলো না। এমনকি আমীরে শহর মেহদী উলবিও হাসান ইবনে সবার অনুমতি ছাড়া ভেতরে ছুকতে পারতো না। বাড়ির ভেতর কি হচ্ছে তা মেহদী উলবীসহ শহরের কেউ জানতো না৷ সবাই জানতো বাড়ির ভেতরে ইমাম সর্বদা ইবাদতে মগ থাকেন এবং তার ওপর “শুহী? নাধিল হয় । এভাবে দিন দিন তার শিষ্যসংখ্যা বাড়তে লাগলো। হাসান ইবনে সবা প্রথম সাক্ষাতে মেহদী উলবীকে বলেছিলো, এত সুন্দর একটি শহরের সামান্যতম প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাই ফৌজ প্রয়োজন। যে কোন সময় সেলজুকিরা হামলা করে বসতে পারে। হাসান ইবনে সবা তখন আরো কিছু ভবিষ্যদ্বাণী শোনায়-যদি মেহদী উলবী ফৌজের ব্যবস্থা না করেন তাহলে কালো বজ্বের মতো দুশমন তার ওপর হামলে পড়বে । মেহদী উলবী ঘাবড়ে গিয়ে বলেন, তিনি এত বড় ফৌজ রাখতে অপারগ 1 ফৌজ চালানোর মতো খরচাদিও তার দ্বারা সম্ভব নয়। হাসান ইবনে সবা তাকে বলে, ঠিক আছে, তিনি যদি শুধু ফৌজের দু" বেলার রুটির ব্যবস্থা করে দেন তাহলে অন্যান্য খরচাদি হাসান ইবনে সবাই বহন করবে । মেহদী উলবী এতে রাজী হয়ে হাসানের সঙ্গে লিখিত চুক্তি করেন। দেখতে দেখতে ফৌজে ভর্তি হয়ে গেলো দু' হাজার লোক। এরা সবাই হাসান ইবনে সবার শিষ্য । যারা তার একটু ইংগিতে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকে সবসময় । এদের প্রশিক্ষণের ভার দেয়া হয় হাসান ইবনে সবার নিজ হাতে গড়া শিষ্যদের ওপর। যারা কারো প্রতি করুণা করে না এবং কারো কাছ থেকে করুণা চায়ও না। হাসান ইবনে সবা একদিন মেহদী উলবীকে খবর দিলো । মেহদী উলবী দৌড়ে এসে হাসানের সামনে রীতিমতো সিজদায় পড়ে গেলো। 'ফৌজ দেখেছেন আপনি? - হাসান জিজ্ঞেস করলো । “দেখেছি ইমাম!” “এখন কি নিজের মধ্যে কোন পরিবর্তন অনুভব করছেন? “করছি ইমাম! এখন নিজেকে আমি নিরাপদই নয় শক্তিশালীও মনে করছি। কখনো কখনো মনে হয় সেলজুকি বা অন্য কোন সুলতানকে লড়াইয়ের চ্যালেঞ্জ বসবো।' .. “না আমীরে শহর! এটা অহংকার হয়ে যাবে। এমন চিন্তা না করাই ভালো । আপনাকে এখন ডেকেছি অন্য কারণে । গতকাল রাতে আল্লাহর পক্ষ থেকে আমি একটা ইংগিত পেয়েছি- আলমোতে বেহেশত নেমে আসবে, এখানে হুর নাধিল হবে, ফেরেশতায়া অবতীর্ণ হবেন, সব সময় বর্ষিত হবে আল্লাহর সরাসরি রহমত ।” হাসান ইবনে সবা মেহদী উলবীর চোখে চোখ রেখে কথা বলছিলো । তার চোখ থেকে এক মুহূর্তের জন্যও তার চোখ সরাচ্ছিলো না। তাকে হিপ্টোনিষম করছিলো সে। তার প্রতিটি কথা মেহদী উলবী গিলছিলো প্রচণ্ড ক্ষুধার্তের মতো । ২৮৪ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।