Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

ঘরে লালাভ আলোর বন্যা । শামসের অর্ধহাত দাড়ি যে কখন পুড়ে ছাই হয়ে গেছে সেটাও দেখতে পেলো না আওযাল। শামস কখনো চিৎকার করছিলো কখনো করছিলো গো গো শব্দ। তার হাত থেকে নিজেই খঞ্জর ফেলে দিয়ে হাত দিয়ে দেহের আগুন নেভাতে ব্যর্থ চেষ্টা করছিলো । আওযালেরও কষ্ট াগলো। চোখের সামনে একজন মানুষের এমন করুণ মৃত্যু কে সহ্য করতে পারে । আওযাল শামসের পেটে খঞ্জর চালিয়ে তার মৃত্যু সহজ করে দিলো। এতসব ঘটনা ঘটলো মাব্র কয়েক মুহূর্তের মধ্যে । আহমদ আওষাল খুব দ্রুত তার প্রয়োজনীয় জিনিসগুলো একটি থলেতে ভরলো। তারপর কাপড়চোপড় পরে কোষবদ্ধ তলোয়ারটি কোমরে বাধলো। ঘরের ভেতরে শামসের জুলত্ত লাশ রেখে বাইরে এলো এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিলো । আস্তাবল থেকে ঘোড়া বের করে ঘোড়ার পিঠে জিন চাপিয়ে সওয়ার হয়ে গেলো । ঘোড়া নিয়ে সোজা তার সঙ্গীর ঘরে এলো । তাকে শোনালো পুরো ঘটনা । “আমি এখন মারু যাচ্ছি। হ্যা তাড়াতাড়ি রওয়ানা দাও। সকালের আগে অনেক দূর যেতে হবে' - তার সঙ্গী বললো। | : স্ম্যাম্মিল আফেন্দীর কোন খোজ পাওয়া যায়নি। বাতিনীদের কজায় সে। সেই আমাকে ধরিয়েছে।” “যেই ধরাক আর যাই হোক তাড়াতাড়ি তুমি বের হও । তুমি খুব ভাগ্যবান-হাসান ইবনে. সবার ভয়ংকর দুই লোককে হত্যা করতে পেরেছো । তার জানবাযরা হত্যা করে নিহত হয় না।' আহমদ আওযাল আল্লাহ হাফেজ বলে ঘোড়া ছুটালো। গস সস কেল্লা আলমোতের আমীর মেহদী উলবী হাসান ইবনে সবার জন্য বিরাট এক শাহী কামরার ব্যবস্থা করলেন। হাসান ইবনে সবা সে কামরায় থাকতে অস্বীকার করে বললো- “এমন এক নবীর কথা বলো যিনি এমন বিলাস জীবন যাপন করেছেন। আমাদের রাসূল (স) কি শক্ত চাটাইয়ে ঘুমুননিঃ খোলাফায়ে রাশেদীনের কেউ কি এমন মহলে থেকেছেন? আমি তো তাদের চেয়ে উত্তম নই । আমাকে একটা কুঠুরীর ব্যবস্থা করে দিলেই হবে।' 'না ইমাম! সাধারণ কুঠুরীতে বসিয়ে খোদার কাছে আমি কি জবাব দেবো" - ীউলবী বললেন। “আমার ও খোদার মধ্যে কি কথা হয় আপনি তা জানেন না। খোদার হুকুমের পাবন্দ আমি । তবে কুঠুরীতে থাকা যদি আপনার একান্তই অপছন্দের হয় তাহলে অতি সাধারণ একটি কামরা দিয়ে দিন আমাকে । মাথার ওপর আমার ছাদ হলেই চলে। সরাসরি আকাশ ছাদ হিসেবে পেলেই বরং আমার অধিক প্রশান্তি পায়। অবশ্য এটা আপনার ভালো লাগবে না।' ২৮৩ ডখ্৮্.211001179.001

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।