সং ৮ আহমদ আওষাল মুযান্সিলকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে মাত্র শুয়েছে। এমন সময় বাইরের দরজায় টোকা পড়লো । সে লাফিয়ে উঠলো । “হে আল্লাহ! এ যেন মুযাম্মিল হয়” - একটু জোরে একথা বললো এবং কুপি জ্বালিয়ে তা নিয়ে বাইরে বের হলো । দরজা খুললো । দরজা খুলতেই খঞ্জর হাতে দুই লোক তাকিয়ে ধাক্কিয়ে ভেতরে ঢুকলো । আহমদ আওয়ালের দুই পাঁজরে, দু'জনের খঞ্জরের ফলা চেপে আছে। সে খালি হাতে । তার হাতে শুধু জ্বলন্ত কুপিটি ৷ কুপিটি বেশ বড়সড় । আজই অনেকগুলো তেল ভরা হয়েছে। “এই তোমরা কি চাও?" ” আহমদ জিজ্ঞেস করলো একটু উচু গলায়। “কথা না বলে ঘরের ভেতরে চলো । ভেতরে গিয়ে বলবো" - শামস বললো । খঞ্জরের খোৌচায় ধাক্কাতে ধাক্কাতে ঘরের. ভেতরে নিয়ে গিয়ে শামস দরজা বন্ধ করে দিলো। “তোমার কাছে সোনা-রুপা, পয়সা-কড়ি যা আছে দিয়ে দাও আমাদের" - শামস বললো । “ও তোমরা ডাকাত! খঞ্জর সরাও আমার কাছে যা আছে দিয়ে দিচ্ছি' - আওযাল বললো। “তোমাকেও নিয়ে যেতে চাই আমরা! আসল প্রয়োজন তো তোমাকে" - শামস বললো । “কি করবে আমাকে নিয়ে কি বকবক শুরু করলে শামস! খতম করো এই সেদলুকিকে। এর যা কিছু জাছে সব তো আমাদেরই । ওদিক থেকে তুমি খঞ্জর চালাও এদিক থেকে আমি চালাব - উমর বিরক্ত হয়ে বললো । “তবে ও যদি বলে দেয় খালজানের কোথায় কোথায় ওর কতজন সঙ্গী আছে তাহলে জীবিত থাকতে পারবে” - শামস বললো । আহমদ আওযাল এতক্ষণে ওদেরকে চিনতে পারলো । বুঝতে পারলো মুযাম্মিল এখন ওদের হাতেই আছে। সে জানতো, হাসান ইবনে সবার এসব লোকদের মধ্যে মায়া দয়া বলতে কিছু নেই। পিশাচেরও অধম। বড় কষ্ট দিয়ে ওরা মানুষ খুন করে। আহমদ চিন্তা করছিলো বড় দ্রুত। “তাড়াতাড়ি বলো তোমার লোকেরা শহরের কোথায় কোথায় আছে। এই কুপিটি নামিয়ে রাখো" উমর তাড়া দিলো। আওযাল কুপি নামিয়ে রাখছে এমন ভান করে হঠাৎ সেটি শামসের মুখ সই করে মারলো এবং হালকা চালে পারব বদল করে উমরের পেটে তীব্রবেগে পা চালালো । উমরের হাত. থেকে খঞ্জর পড়ে গেলো । ভূস করে দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে পড়লো সে। বিদ্যুৎ গতিতে আওযাল খঞ্জরটি উঠিয়ে সজোরে উমরের পিঠে গেঁথে দিলো। তারপর খঞ্জরটি একটানে বের করে ফেললো । দ্বিতীয়বার আঘাত করার সুযোগ হলো! না। উমর পড়ে গেলো নিজের শরীরের প্রবাহিত রক্তের ওপর । তেলভরা কুপির সব তেল শামসের শরীরে কাপড়ে গড়িয়ে পড়ে । শামসের চো- খেও তেল চলে যায়। কুপির তেলে তখন জলছিলো শামস - ধাউ ধাউ করে। সারা ২৮২ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।