Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

এতক্ষণে ওদের জালে পা দিয়ে ফেলেছে। এখন ভয় হলো সে না তোমার কথা ফাস করে দেয়' - সে লোক বললো । “ধীরে আযম নেযামুলমুলককে আমি কি জবাব দেবো । তিনিই তো আমার কাছে ওকে পাঠিয়েছিলেন” - আওযাল বললো । “কাল সন্ধ্যা পর্স্ত অপেক্ষা করো । কাল রাত পর্যন্ত সে না এলে রাতের মধ্যে মারু রওয়ানা হয়ে যেয়ো । সুলতানকে ঘটনা খুলে বলো ।' সুলতান কি করবেন? গোয়েন্দা কার্যক্রম নেযামুল মুলকের হাতে । এ লোককে তিনিই পাঠিয়েছেন। তিনি দেখলেনও না এর কোন বুদ্ধি সুদ্ধি আছে কি না। তিনি তার আবেগ দেখেই হাসান ইবনে সবাকে হত্যার জন্য পাঠিয়ে দিয়েছেন।' “ওযীরে আযমকে একথাই বলবে যে, তিনি এমন আনাড়ী লোক যেন আর না পাঠান। এতো আমাদের ধরিয়ে দেবে....এখান থেকে তোমার দ্রুত বের হয়ে যাওয়া উচিত। সে যদি বাধ্য হয়ে তোমার নাম বলে দেয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে । মুযাম্মিলের ফেরার আশা নিয়ে আহমদ আওযাল তার ঘরে গেলো। কিন্তু মুযাশ্মিল আসেনি । সে মেনে নিলো মুযাম্মিল হারিয়ে গেছে। আহমদ আওযাল যখন মুযাক্সিলের জন্য পেরেশান হচ্ছিলো তখন দুটি ঘোড়া শহর থেকে বের হলো । একটার ওপর সওয়ার ইবনে আবিদ, আরেকটার ওপর মুষাম্মিল আফেন্দী। তাদের রুখ আলমোত । ইবনে আবিদের অন্য-দুই সঙ্গীও ওদেরকে শহরের বাইরে পর্যস্ত এগিয়ে দিলো। “আল্লাহ তোমাদেরকে নিরাপদে রাখুন” । “তোমাদেরকে সফল করে ফিরিয়ে আনুক' - আরেকজন বললো । দু'জনের ঘোড়া রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর ওদের একজন আরেকজনকে বললো- “আমাদের হাতে আরেকজন ধরা দিলো । উমর! এখন বলো পালের গোদাটাকেও এখন পাকড়াও করবো? “আহমদ আওযাল কে? এ ব্যাপারে তো আর কোন সন্দেহ রইলো না। মুযাশ্মিলই এর সব ফাঁস করে দিয়েছে। আচ্ছা শামস! আমরা দু'জনে কি ওকে ধরতে পারবো? _ “কেন নয়?' - শামস নামের'লোকটি বললো- “সে একা থাকে। মুযাশ্সিলের জন্য সে পেরেশীন থাকবে৷ এই সুযোগে ওর ঘরে আমরা ঢুকতে পারবো 1” “আজ রাতে ওকে ওর ঘরেই বেঁধে রাখবো" - উমর বললো । “তারপর কাল রাতে ওকে এখান থেকে নিয়ে যাবো এবং ইমামকে ন্যরানা দিয়ে বলবো, আরেকজন সেলজুকি গুপ্তচর নিয়ে এলাম...ইমাম কিন্তু আলমোত ঢুকে পড়েছেন ।" ২৮১ ডখ্৮্.211001119.001)

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।