'সবকিছুই বলেছি ওকে আমি । সে আমাকে আলমোত নিয়ে যাবে ।” “তুমি কি বাচ্চা ছেলে! আলমোত নিয়ে সে তো তোমাকে কতল করাবে । ঠিক আছে আমার সঙ্গে তোমার থাকতে হবে না । শুধু আমার বন্ধু কথা শুনে ফিরে এসো। তখন নিজেই আমাদের কাছে থাকতে চাইবে । অবশ্য আওযালকে এসব জানানো যাবে না'- ইবনে আবিদ বললো । ষুযান্মিল আবিদের সঙ্গে হাটা দিলো। তার মনে হলো, ঠিকই তো আহমদ আওযালকে তো সে চিনতোই না। সে আরো প্রথমে তাকে নিরুৎসাহিত করেছিলো । সহ সঙ ইবনে আবিদের ঘরে দু'জন লোক ছিলো । আবিদ ওদেরকে জানালো, মুযাম্মিলও আমাদের মিশনের লোক । ওরাও মুযাম্মিলকে ইবনে আবিদের মতো উপদেশ দিলো। দু'জনের একজন বললো- “মুযাম্মিল আফেন্দী! মন দিয়ে শোন! এখান থেকে যদি পালাতে চেষ্টা করো জীবিত থাকবে না। দুনিয়ার যে প্রান্তেই যাওনা কেন আমাদের মৃত্যুদূত সেখানে পৌছে যাবে। তুমি যদি খাঁটি মুসলমান ও বিশ্বস্ত হও আমাদের সঙ্গে থাকো...আমরা যেহেতু পরস্পরকে পরস্পরের গোপনীয়তা জানিয়ে দিয়েছি তাই এটাও জিজ্ঞেস করছি তোমাকে এখানে কে পাঠিয়েছে? “নেযামুল মুলক' - মুযাম্মিল সত্য কথা বলে দিলো- “তিনিই আহমদ আওযালের ঠিকানা দিয়েছেন।' . “ইবনে আবিদ তোমাকে বলেছে, আওযাল বিশ্বস্ত লোক নয়' - সে লোকটি বললো- “সে তোমাকে ধরিয়ে দিলেও আমরা আশ্চর্য হবো না। আবিদের একজন সঙ্গী প্রয়োজন ছিলো । আমরা বলবো আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়ে আমাদের সাহায্য করেছেন। এটাও আল্লাহর বড় মদদ, তোমাকে আমরা পেয়ে গেছি এবং তোমাকে মিজি তত ভাত : “তুমি নিশ্চয় জিজ্ঞেস করবে আমাদের মধ্যে কেউ কেন ইবনে আবিদের সঙ্গী হচ্ছি না+- দ্বিতীয় লোকটি বললো । “এতো আমি অবশ্যই জিজ্ঞেস করবো, - মুযাম্সিল উত্তর দিলো । “একটু ভেবে দেখো মুযাম্মিল! আমরা ঘদি ইবনে আবিদের সঙ্গে চলে যাই তাহলে এখানে আমাদের কার্যক্রম কে চালাবে? এখানে আমাদের আরো যে কিছু লোক আছে তারা এত বড় অভিযানের উপযুক্ত নয় । আলমোতের নাম শুনলেই ভয় পায়-ওরা।" “ভয় কি জিনিস জানি না আমি" - মুযাম্মিল বললো- “কিন্তু আমি এটা কি করে নিশ্চিত হবো তোমরা আমাকে ধোঁকা দিচ্ছো না? *এ তো আমরাও তোমাকে জিজ্ঞেস করতে চাই । আমরা কি করে বিশ্বাস করবো তুমি আমাদেরকে ধৌকা দেবে নাঃ' - সে লোক পাল্টা জবাব দিলো । ২৭৯ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।