০০০ পরদিন সকালে মুযাশ্মিল আফেন্দী শহর ঘুরতে বের হলো। সামনের গরলিমুখে তার বয়সী এক লোককে দেখতে পেলো । ভ্রাক্ষেপ করলো _না। অন্য গলিতে ঢুকে পড়লো! এ গলি ও গলি করে আরেকটি গলিতে আবার সেই লোকটিকে দেখতে পেলো । এবার তার সহসাই মনে পড়লো, এ লোককে সে' আহমদ আওযালের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলো । কিছুই যেন দেখেনি এমন নির্লিপ্তভাবে সে বাজারের দিকে চলে গেলো । বাজারে খঞ্জর, তরবারি ইত্যাদির একটা দোকানের সামনে. দীড়িয়ে একটু, খঙ্জর হাতে নিয়ে পরীক্ষা করতে লাগলো । আড়চোখে তাকিয়ে দেখলো সেই লোকটি 'ডান দিকের একটি দোকানে দীড়িয়ে আছে। চোখ মুযান্মিলের দিকেই । মুযান্সিল মুখ ঘুরিয়ে সরাসরি লোকটির দিকে তাকালো । লোকটি অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলো । এরপর সুয়াম্মিল যেদিকেই গেলো লোকটি আঠার মতো তার পিছু লেগে রইলো । দুপুরের খাবারের সময় মুযান্মিল আহমদ আওষালের ঘরে ফিরে এলো । আওযালকে জানালো তার পিছু ফেউ লেগে ছিলো আজ । মুযা্মিল আহমদ আওযালকে বললো, “সেদিন এই লোকের কাছেও তোমার ঘরের কথা জিজ্ঞেস করেছিলাম ।” “নিঃসন্দেহে এটা হাসান ইবনে সবার চর" আওযাল বললো-.তিন.চার দিন একে এড়িয়ে চলতে চেষ্টা করো । অবশ্য সে তোমাকে হত্যা বা গ্রেফতার করবে না । কোন ছুতোয় সে তোমার সঙ্গে সাক্ষাত করে তোমার ঘনিষ্ঠ হতে চাইবে! দেখা যদি হয়েই যায় নিজ থেকেই তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ভাব দেখাবে । তার মনে সন্দেহ সৃষ্টি হয় এমন কোন কথা বলবে না। আমার ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে, তোমার সঙ্গে হলবে আমার পরিচয় হয়েছে। শহরে ঘুরে বেড়াও। শহরের বাইরে সুদৃশ্য একটি জঙ্গল আছে, একটি নদীও আছে।' “সেখানে অবশ্যই যাবো আমি। প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমিক কে না? “তবে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে. যেয়ো না আবার। বরং. দেখবে, এখান থেকে পালাতে হলে জঙ্গলের কোথায় কোথায় লুকিয়ে পালাতে পারবে ।.মনে রেখো মুযাম্মিল! গোয়েন্দা আর বিপ্লবীদের পোকা মাকড়ের মতো জীবন যাপন করতে হয় ।' খাওয়ার পর মুযাম্মিল. একটু গড়াগড়ি দিয়ে আবার বাইরে বের হলো । এধার সেই লোকটিকে কোথাও দেখতে পেলো না। শহর থেকে বের হয়ে মুযাশ্মিল জঙ্গলের পথ ধরলো । সামনে পড়লো তার সবুজ পত্র-পল্লবে মোড়ানো উদ্ধু উচু কতকগুলো টিলা । দুই তিনটি টিলার মাঝখান দিয়ে এগিয়ে গেলো মুযান্সিল। নজরে পড়লো ঘন বৃক্ষের সারির নিচে বয়ে যাওয়া নদীর প্রবাহ । নদীর পটভূমিকায় দীড়িয়ে আছে প্রকৃতির শ্যামল পোশাক গায়ে এক পাহাড়। পাহাড়ের কার্নিশে ঝুলছে মেঘের কয়েকটি ধোয়াটে টুকরো । মুযাশ্মিল মুগ্ধ চোখে আনমনে হাটছিলো । হঠাৎ তার পেছন থেকে শুকনো পাতা মাড়িয়ে দেয়ার খসখসে আওয়াজ পেলো । চট করে পেছনে ফিরে দেখলো, কেউ নেই। তার মনে হলো কোন জংলী বিড়াল বা কুকুর এখান দিয়ে গিয়েছে। পাত্তা দিলো ২২৭৫ ডখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।