Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“তুমি কি আমাকে সাহায্য করবে আহমদ? “কেন করবো নাঃ বলেছিই তো, তোমাকে আমি আলমোত নিয়ে যাবো । নিজেই. দেখে নিয়ো, কতলের উদ্দেশে হাসান ইবনে সবার কাছে পৌছানো কত কঠিন! সে নবী দাবী না করলেও লোকে তাকে ঠিকই নবী মানতে শুরু করেছে । লোকদেরকে সে বলেছে, দুনিয়াতেই তাদেরকে বেহেশত দেখাবে ।" “এসব আমি জানি । সে নিজেই শয়তান তৈরী করে । হ্যা। তুমি তো এটাও জানো, মানুষের দুর্বল কামনা বাসনাগুলো শয়তানী কর্মকাণ্ড দ্বারাই পূরণ হয়। আর সে যদি নিজের মধ্যেই শয়তানকে লালন করে তাহলে তো কথাই নেই। শয়তানের আসল কাজ তো মানুষকে সত্য থেকে হটানো এবং কুপ্রবৃত্তির লালসায়নিমজ্জিত করা ।” “অনেক কথা হয়েছে আহমদ ভাই । এখন কিছু একটা করতে হরে । এ শয়তানের পথ রুখতে হবে। এ শুধু সুলতান মালিক শাহের ব্যাপারই নয়, প্রতিটি মুসলমানের সমস্যা এটা। ইসলামের জন্য এ এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দীড়িয়েছে। আমি অবশ্য হাসান ইবনে সবার ওপর দু' বার হামলা চালিয়েছি। তার মুঠো থেকে এক মহিলাকে উদ্ধারও করেছি।' ও পীচশ সওয়ার নিয়ে তার ওপর হামলার ঘটনা শোনালো । 'আমি প্রাণ বাজি রাখতে এসেছি আহমদ! - বললো মুযান্মিল- “তোমার কাছে আমাকে পাঠানো হয়েছে। আমাকে সাহায্য করতে হবে তোমার। হাসান ইবনে সবাকে কতল না করে জীবিত ফিরতে চাই না আমি ।" “তোমার সঙ্গে একমত আমি । তোমার মনোবল আমি ভেঙে দিচ্ছি না। শুধু বিপদ সম্পর্কে সাবধান করছি। কয়েকটা বিষয় তোমাকে আমি শিখিয়ে পরিয়ে নেবো। গুণ্তচরবৃত্তিতে এখনো তুমি আনাড়ী। তোমাকে আরো কিছু জানতে হবে। আর কাল সকালে শহরটা ঘুরে দেখো । কেউ গালগল্প করতে এগিয়ে এলে হাস্যমুখে তাকে বরণ করবে। আচ্ছা! কেউ যদি জিজ্ঞেস করে কোথেকে এসেছো এবং কেন এসেছো, কি জবাব দেবে? - আহমদ আওযাল বললো । “বাগদাদ বা ইস্পাহানের কথা বলতে পারি। কত দেশ কত শহক্ঃই তো আমি ঘুরেছি, বলবো এমনি ঘুরতে এসেছি।” “হ্যা ঠিক আছে। তোমার বুদ্ধি আছে। আমি ভেবেছিলাম তুমি সারু বা নিশাপুরের কথা রলবে। যা হোক, কেউ যাতে না জানে সেলজুকিদের সাথে তোমার কোন সম্পর্ক আছে। আর আমার ব্যাপারে অমূলক কোন ধারণা পোষণ করো না। মুসলমান হলেও আমি স্লেঞ্জুকি এবং তুর্কী । এই সালতানাতের সঙ্গে আমি গাদ্দারী করতে পারবো না। আমার বাপদাদাঁতদর রক্তের বিনিময়ে এই সালতানাতের ভিত্তি গড়েছে। তাই প্রথমে আমি মুসলমান তারপর সেলজুকি। বেতনভূক্ত কর্মচারী মনে করো না শুধু আমাকে। আমি সধসময় তোমার সঙ্গে আছি। জরুরী আরেকটি কথা, এই শহরে কিন্তু বাতিনি গোয়েন্দারাও আছে । 'ধরা পড়ে যেয়ো না আবার ।" ২৭৪ ডখ্৮৬.911001119.001

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।