টের পায়। কুল সারুক তাকে একথাও বলে যে, হাসান. ইবনে সবাকে তিনি প্রত্যাখ্যান করেন । তাই মুষাশ্মিল একাই নেযামুল মুলকের কাছে যায় । “যে উদ্দেশ্যে আপনি গুপ্তচর পাঠাচ্ছেন সেটা শুধু আমিই পূর্ণ করতে পারকো' - মুযাম্মিল বলে - “আপনার কাছে কেবল-এফটি ঘোড়া ও একটি উট চাইবো আমি ।' “না মুযান্থিল! তোমাকে আমরা বিপজ্জনক কোন কাজে পাঠাতে পারি না। কারণ তুমি আমাদের বেতনভুক্ত কোন সৈনিক নও" - নেষামুলমুলক বললেন? “আলী জাহ! এই বিপজ্জনক মিশনে সেই সফল হবে যে বেতনভূক্ত সৈনিক নয় । সেই এর উপযুক্ত যার ভেতর তীব্র.স্পৃহা আর জ্বালা আছে। কর্মচারী: তো তার পরিবারের রর্ণট বুজির জন্য জীবিত থাকতে চেষ্টা করবে। হাসান ইবনে সবাকে আমি ইসলামের নামে হত্যা. করবো। আর হত্যা করতে না পারলেও তার পর্দার ভেতরের খবর নিয়ে আসবো । এটা মুসলিম জাতির এবং মানবতার স্বার্থের প্রশ্নু। এই স্বার্থ যতটুকু আপনার ততটুকুই আমার ও আমার পৃথিবীর । না, কোন বিনিময় আপনার কাছে চাইনা আমি । আমাকে জিহাদ ও শহীদের পথ থেকে ইটাবেন না" _ নেযামুল মুলক এমন একজনকেই খুঁজছিলেন এবং আগের মুযাম্মিলের দুটি ঘটনাকে তিনি তার অসাধারণ কৃতিত্ বলে মেনে নিয়েছেন। একটা হলো মুযাম্মিল সুমনার মা মায়মুনাকে হাসান ইবনে সবার ও তার জঙ্গী সঙ্গীদের কজা থেকে নিশ্চিত প্রাপনাশের আশংকা নিয়ে উদ্ধার করে রায়ের আমীর আৰু মুসলিম রাজীর ঘরে পৌছে দিয়েছে মুযাম্মিলের কারণেই মায়মুনা খুঁজে পেয়েছে এক হারানো মেয়েকে এবং সুমনা পেয়েছে তার হারানো মাকে । দ্বিতীয়টা হলো সুলতান মালিক শাহকে মুযা্িলই সেই তিবরীজে হাসান ইবনে সবার বাহিনীর হাতে সেলজুকিদের পাঁচশ সওয়ারের নিহত হওয়ার সংবাদ এনে দেয় - নিজের মারাত্মক রক্তঝরা যখমকে উপেক্ষা করে ।.তিবরীজ থেকে মারু পর্যন্ত সে যে জীবিত এবং অচেতন না হয়ে-আসতে পেরেছে এজন্য সুলতান মালিক শাহ ও ডাক্তাররাও হয়রান হয়ে যায়। তিবরীজের লড়াইয়ে যখমী হওয়ার আগে তার হাতে বেশ কয়েকজন বাতিনীও কচুকাটা হয়। মুযাঙ্সিলের স্বতঃক্ষুর্ত এই প্রস্তাব শোনার পর নেযামুল মুলকের আরেকবার এই ছেলের এসব কৃতিত্বের কথা মনে পড়ে । এসবই মুযাঙ্গিলের প্রতি তার আস্থী উঁচুতে নিয়ে যায়। তাই তিনি তাকে নিয়ে সুলতান মালিক শাহর কাছে খান । মালিক শাহ সেই গোপন মিশনে যাওয়ার অনুমতি দিয়ে দেন। মুযান্মিল আফেন্দী হাসান ইবনে সবা ও আহমদ ইবনে গুতাশের মূল ঘাঁটিতে যাওয়ার প্রস্তুতি নেয়া শুরু করে। এ সময় একেবারেই আচমকা রায় থেকে সুমনা তার মাকে সঙ্গে নিয়ে মারুতে এসে উপস্থিত হয় । সুমনা যেদিন জানতে পারে মুযাশ্মিল গুরুতর আহত হয়ে মারদতে পড়ে কাতরাচ্ছে সেদিন থেকেই মারুতে. তার কাছে পৌছতে সুমনা ব্যাকুল হয়ে ২৬৯ ডখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।