Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

হাত কেন্পা আলমোত সেখান থেকে বেশি দুরে না। আলমোতের আমীর মেহদী উলবীর কাছে খবর পৌছছিলো অমুক জায়গায় এক কাফেলা তীবু ফেলেছে যে কাফেলার আমীর বড় এক বুযুর্গ ও সম্মানিত লোক। মেহদীকে সেই বুযুর্গের “মুজিযা'ও . শোনানো হয় । কিন্তু তিনি একে কোন গুরুত্ব দিলেন না। হামান ইবনে সবার এই ফেরকাবাজীর তুফান যে তার আলমোত কেল্লার ওপর দিয়েও গেছে এবং তার মুহাফিজ বাহিনীর অনেকেই যে এতে প্রভাবাৰিত হয়েছে সেটাও তিনি টের পেলেন না। হাসান ইবনে সবার এসব “মুজিযা' সম্পর্কেও তিনি কিছু জানতেন না।.অথচ আলমোতের কিছু লোকও হাসান ইবনে সবাকে “মহাপুরুষ' বলে মেনে নিয়েছে। “আমীরে মুহতারাম! - মেহেদী উলবীর এক সচিব একদিন পেরেশান. হয়ে বললেন- “আমরা এদিকে. কোন গুরুত্বই দেইনি অথচ আমাদের সব লোকুদের মধ্যে এবং আপনার মুহাফিজ বাহিনীর মধ্যেও এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়েছে যে, ইমাম হাসান ইবনে সবা নামক এক লোক মেঘের টুকরায় ভেসে এসে নাকি আসমান থেকে নেমেছে এবং দলে দলে লোক তার হাতে বয়আত হচ্ছে।” টি রত - মেহদী উলবী বললেন - “কোন ইমাম, কোন বুধুর্গ বা কোন নবী আকাশ লো আমরা খতমে নবুওয়তের ওপর বিশ্বাস স্থাপনকারী মুসলমান । নবুওয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে আরো অনেক আগে ।' 'আপনি না মানুন' - সচিব বললেন - “আমিও মানিনা এসব কিন্তু বড় ভয়াবহ অবস্থা দীড়িয়ে গেছে এখানে । লোকজন তো তাকে সত্য বলে মেনে নিয়েছেই। আমীদের সিপাহী এবং সওয়াররাও........ আমীরে মুহতারাম! আমি যে তথ্য পেয়েছি এতে বুথাপ্ এটা কোন নতুন ফেরকা চালু হচ্ছে। এই ফেরকাকে এখানেই খতম করে দেয়া-উচিত-। দু'জনের মধ্যে আরো কিছু আলোচনা হলো । হাসান ইবনে সবা সম্পর্কে দু'জনেই বিভিন্ন মন্তব্য করলেন। অবশেষে মেহদী উলবী তার হুকুম শুনিয়ে বললেন, “পঞ্চাশ জন সওয়ারের একটা দল নিয়ে যাও। সেখানে হাসান ইবনে সবার মুরীদ ও অনেক 'অন্ধবিশ্বাসী চেলাও থাকবে । তুমি সঙ্গে যেয়ো। হাসান ইবনে সবাকে তোর্গার সঙ্গে চলে আসতে বলবে । না আসলে আমার হুকুম শুনিয়ে দেবে যে, সে গৃহবন্দী। তার লোকেরা অবশ্য ঝামেলা করতে পারে । চেষ্টা করবে খুন-খারাবী যেন না হয় অনেক কিছুই হতে পারে । আবার কিছু নাও হতে পারে। অবস্থা বেগতিক দেখলে এক সওয়ারকে কেল্লায় পাঠিয়ে দেরে। আমি আমার পুরো বাহিনী পাঠিয়ে দেবো। হাসান ইবনে সবাকে আমার সামনে দেখতে চাই।, ২৬৪ ডখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।