Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“সারুক”! নেযামুল মুলক ক্ষুব্ধ কণ্ঠে বললেন - “মহামান্য সুলতান যে করমর্দনের জন্য. হাত বাড়িয়ে রেখেছেন - এক সওয়ারের মর্যাদা তো এত উঁচুতে নয় যে, সে সুলতানের হাতকে এভাবে উপেক্ষা করার দুঃসাহস দেখাবে!” “ঠিক বলেছেন মুহতারাম ওযীরে আজম!” - কযুল সারুক বললেন - “কিন্তু আপনার সালারের এখন সে যোগ্যতা নেই যে, সে সুলতানের হাতকে স্পর্শ করবে ।' “কেন” সুলতান তার হাত পেছনে নিয়ে গিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন - “আমাদের ধারণা কি তবে ভুল যে, তোমরা জয়ী হয়ে ফিরেছো? সেলজুকি সালার কি পরাজয় মেনে নিতে পারে? “সুলতানে মুকাররাম! কযুল সারুক বললেন- “আমার বিজয় এটাই যে, আমি আমার পুরো ফৌজকে ফিরিয়ে নিয়ে এসেছি। শুধু দুই সওয়ার মারা গেছে। কিন্তু লড়াই ছাড়া আমাদের ফিরে আসাটাই হাসান ইবনে সবার বিজয় । সে যদি হামলা করতো তাহলে আমাদের কেউ জীবিত ফিরে.আসতো না। আরাম করে পুরো ঘটনা শোনার ইজাধত দেবেন সুলতানে মুহতারামঃ' দুজন কম এক হাজার সওয়ারের লশকর তখন কেমন শক স্তব্ধ থমথমে মুখে ধীরে ধীরে শহরের সেনা ছাউনির দিকে যাচ্ছিলো । “আমাদের সঙ্গে এসো” - সুলতান সারুককে বললেন। সুলতানের মহলে' গিয়ে কযুল সারুক সুলতান ও নেযামুল মুলককে পুরো ঘটনা শোনালেন । কিছুই লুকাননি। 'সেই প্রাচীন কেল্লার দেয়াল থেকে দুটি তীর ছুটে এলো এবং মারা .গেলো আমার দুই সওয়ার। আমি বেশ আশ্চর্য হলাম এ দুই তীরন্দায কেন আমার দুই সওয়ারকে মেরে ফেললো । দেয়ালের ওপর একটু তফাতে দীড়িয়ে ছিলো আরেক লোক। সেই হাসান ইবনে সবা। সে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো? আমি আমার কমাণ্ডারদের জিজ্রেস করলাম আমরা এখানে কেন এসেছি। হাসান ইবনে সবা বললো এখান থেকে চলে যাও তোমরা” ......... | 'আর তোমরা চলে এলে' - সুলতান বললেন। হ্যা সুলতানে মুকাররম। কিছুই বুঝতে পারিনি আমি" - - ভার চোখ পিং 'গানি বের হয়ে শ্রলো। 'সেখানে আর কি কি হয়ে ছিলো মনে আছে তোমার নি রির “মনে আছে' - সারুক চাপা কান্নার গলায় বললেন - “সব মনে আছে কিন্তু স্বপ্নের মতো মনে হয় এখন।' 'হতাশ হয়োনা সারুক' - সুলতান বললেন - “আমি জানি কি হয়েছে। আচ্ছা! ফিরে আসার সময় তোমরা যখন নিজেদের অনুভূতি ফিরে পেলে তখন কি একবারও ভাবোনি যে ফিরে গিয়ে সেই কেন্লায় হামলা করবে? হ্যা ভেবেছিলাম। কমাণ্ডারদের সঙ্গে পরামর্শও করেছি। সবাই বললো ফিরে ২৫৫ ডখ্৮্.2110001179.001

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।