আরসালান তার ধোঁকায় পড়ে মারা গেছে। বাতিনীদের বিরুদ্ধে সে প্রাণপণ লড়াই করেছে। কিন্তু তার আঘাত ব্যর্থ হয়েছে। কষুল সারুক ধোকায় পড়বে না। সে দৃঢ় ভাবে বলে গিয়েছে, সে যখন ফিরে আসবে হাসান ইবনে সবা তার সঙ্গে থাকবে না হয় সে নিজেও ফিরে আসবে না।” নেযামুল মুলক তখন আর কিছু বলেননি । সুলতানের এ কথাকে তিনি মনে মনে গ্রহণ করেননি । সালার কযুল সারুকের সফলতার ব্যাপারে তার মন খুঁত খুঁত করছিলো । মালিক শার দূরদর্শীতা যেখানে শেষ নেযামুল স্বলকের সেখান থেকে শুরু - এই মূল্যায়ন স্বয়ং মালিকশাহর। একদিন সুলতানের মহলের কাছে বিরাট আওয়াজ উঠলো-“লশকর ফিরে আঁসছে।" সঙ্গে সঙ্গেই চারদিকে ছুটোছুটি পড়ে গেলো। 'সালার কযুল সারুক আসছে ।' 'লশকরের সবাই তো ফিরে আসছে ।' হ্যা হ্যা বিজয়ী লশকর আসছে।" “সুলতীনে আলী মাকাম' - ছ্বাররক্ষী দৌড়ে গিয়ে মালিক শাহকে জানালো - 'সালার কমুল সারুকের লঙ্কর ফিরে আসছে। শহর থেকে সামান্য দূরে রয়েছে এখন।' “এখনই আমার ও নেযামুল সুলকের ঘোড়া তৈরী করো - মালিকশাহ বললেন। 'নেযামুল মুলক বাইরে আওয়াজ শুনে সুলতানের কাছে গেলেন। একযুল সারুকের অভ্যর্থনার ব্যবস্থা করবো শহরের বাইরে - মালিক শাহ বললেন। সুলতান ও নেযামুল মুলক ঘোড়ায় করে শহরের রাইরে বের হলেন। চারজন করে মুহাফিজ বাহিনীর কমাণ্ডার তাদের আগে ও পেছনে রইলো । লশকর তখন সামান্যই দূরে । “কযুল সাঞ্ীক আমাদের দেখেও ঘোড়া ছুটায়নি। এটা কি কোন বিজয়ীর আচরণ! -মালিক শাহের গলায় ছবিধা। 'তাদের চেহারা ও হাবভাবে তো তা মনে হচ্ছে না। বিজয়ের আনন্দে উদ্বেলিত যদি হতো আমাদেরকে দেখেই ছুটতে ছুটতে চলে আসতো” - নেযামুল মুলক বললেন - “মনে হচ্ছে বড় কষ্টে এরা ঘোড়ার পিঠে বসে আছে “আর লশকরও তো নিশ্চুপ-' মালিক শাহ বললেন এবং তার ঘোড়া একটু সামনে নিয়ে গেলেন। কাছে এসে কযুল সারুক তার ঘোড়া লশকর থেকে পৃথক করে মালিক শাহর সামনে এসে থেমে গেলেন। 'হাসান ইবনে সবাকে জীবিত বা মৃত আনতে পারোনি বলে লজ্জার তো কিছু ঘটেনি।” মালিক শাহ হতভম্ব হয়ে দেখলেন তিনি করমর্দনের জন্য হাত বাড়িয়ে রেখেছেন আর কযুল সারুক তার হাত নাড়ছেও না। ২৫৪ ডখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।