মারু থেকে কিছু দূরে থাকতে সালার কযুল সারুক হঠাৎ তার মাথা ঝাঁকালেন এবং লশকরকে পথে 'থামালেন। তার. ও তার ফৌজের সবার ভোতা বদলে যেতে লাগলো । প্রত্যেকের চেহারায় ছিধা, সংশয় এবং বিন্ময়ের ছাপ ফুটে “তোমরা কেমন বোধ করছো? - সালার কযুল সারুক তার কমান্ডারদের জিজ্ঞেস করলেন- মনে হচ্ছে আমরা স্বপ্রে কোথাও ঘুরে ফিরে এসেছি এবং হাসান ইবনে সবাকে হয়তো দেখেছিও ৷” “আমি এমনই বোধ করছি" - এক কমাণ্ডার বললো - 'কিছু কিছু মনে পড়ছে। যেন আমরা ওখানে গিয়ে ছিলাম ।' “আমার মনে আছে, এক হাজী তার স্ত্রী ও দুটি মেয়ের সঙ্গে আমাদের দেখা হয়েছিলো । তারপর একটা নদীর কথাও মনে আছে' - আরেক কমাগ্ডার বললো। সালার কযুল সারুক চমকে উঠে সোজা হয়ে দীড়ালেন। তার সবকিছু ঘেন মনে পড়ছে এখন। “আমাদেরকে ধোকা দেয়া হয়েছে" - সালার বললেন - “সুলতানকে. মুখ দেখানোর উপযুক্ত রইলাম না আর আমরা। কিন্তু বন্ধুরা! সুলতানের সামনে মিথ্যা বলবো না কেউ । যা হয়েছে হুবহু বর্ণনা দেবে । সুলতানের দয়া হলে আমাদেরকে মাফ করে দিতে পারেন, না হয় তিনি যে শাস্তিই দেবেন স্বতস্ৃর্তভাবে মেনে নেবো আমরা ।” “তাহলে একটা কাজ করতে হবে বন্ধুরা!' - এক কমাপ্ডার বললো- “সুলতান যদি আমাদেরকে বরখাস্ত করে দেন তাহলে এসো আমরা শপথ করি আমরা নিজেদের মত্ভা করে হাসান ইবনে সবাকে জীবিত অথবা মৃত সুলতানের সামনে পেশ করবো এবং তার দলের একটাও জীবিত রাখবো না।' সুলতান আমাদেরকে কয়েদ করলে তাকে আমরা বলবো আমাদের ভুলের ক্ষতি পূরণের জন্য আমাদেরকে সুযোগ দিন” - আরেক কমাণ্ডার বললো। “ভেবে দেখো বন্ধুরা! - সালার বললেন - “হাসান ইবনে-সবার জায়গায় অন্য কোন দুশমনের কাছে এভাবে আমরা ধোকা খেলে সুলতান আমাদেরক মাফ করে দিতেন। কিন্তু এখানে ব্যাপার হলো হাসান.ইবনে সবা ও ইসলামকে হেফাজতের । সুলতান আমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে পারেন এবং আমি মৃত্যুদণ্ডের জন্য পরস্তুতও । কিন্তু আমাদের ওফাদারী হলো, আমরা তার সামনে যাবো এবং প্রস্তুত হয়ে যাবো মৃত্যুর জন্য ।" ১৮ সালার কযুল সারুকের প্রতি সুলতান মালিকের আস্থা একটু বেশিই। তার এই সালার সফল হয়ে আসবে এটা. তার বদ্ধমূল ধারণা। ওবীরে আজম খাজা হাসান তুসী কয়েকবারই তাকে বলেছেন, এখনো কেন কযুল সার্কের কোন পয়গাম এলো না। কমপক্ষে একটা পয়গাম তো আসা উচিত ছিলো । “খেক শিয়ালের শিকার সহজ হয় “না খাজা!” - সুলতান মালিকশাহ এর উত্তরে বলেছিলেন - “আপনি কি জানেন না হাসান ইবনে সবাঁ আমাদের যুদ্ধবাজ দুশমন নয়? সে খেক শিয়াল, সে তলোয়ার দেখিয়ে মারে বর্শা। আমাদের সালার আমীর ২৫৩ ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।