ছেলে হিসেবে তার নাম হওয়ার কথা ছিলো আহমদ ইবনে আবদুল মালিক । কিন্তু সে নিজেকে আহমদ ইবনে আতাশ বলতে অধিক পছন্দ করতো আবদুল মালিক নিজের ফেরকার প্রচার ও অন্যান্য কাজ আগেই লাগিয়ে রেখেছিলো । হাসান ইবনে সবাকে, ভার ইসলাম বিধ্বংসী মিশনের জন্যই প্রশিক্ষণ দিচ্ছিলো । কয়েকদিন যেতে না যেতেই সে এই ছেলের মধ্যে অসামান্য প্রতিভার ঝলক দেখে দারুণ পুলকিত বোধ করে। আবদুল মালিক হাসানকে জ্যোতির্বিদ্যা ও জাদুবিদ্যা শেখাতে শুরু করে দেয়। সে লক্ষ্য করলো এই ছেলে অতি দ্রুত এবং গভীর মনোনিবেশে সবকিছু শিখে যাচ্ছে। এটা ছিলো তার অতিরিক্ত শিক্ষা। আসলে ধর্মীয় ও সামাজিক শিক্ষা 'দেয়াই ছিলো তার কাজ। কিন্তু দেখা গেলো এচ্ছিকটাই আসল শিক্ষা হয়ে দীড়িয়েছে। কিন্তু ইবনে আতাশের কাছে হাসানের বেশি দিন থাকা হলো না। রায়ের হাকিম আবু মুসলিম যখন জানতে পারলেন আলী ইবনে আহমদের ছেলে পাক্কী ইসমাঈলী, ইবনে আতাশের কাছে দীক্ষা নিচ্ছে তখন তার খটকা লাগলো । কারণ, আলী তাকে জোর দিয়ে বলেছিলো সে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী ৷ তাই একদিন তিনি আলীকে ডাকিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। আলী ইবনে আহমদ মিথ্যা বললো যে, সে ইমাম মুওয়াফিকের কাছে তার ছেলেকে পাঠাতে চায় কিন্তু যথেষ্ট পয়সা তার কাছে নেই । আবু মুসলিম রাজী দয়াপরবশ হয়ে তার ছেলের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা করে দেন। আলী ইবনে আহমদ হাসানকে ইমাম মুওয়াফিকের কাছে পাঠিয়ে দেয়। হাসান ইবনে সবা ইতিমধ্যে ইমাম মুওয়াফিকের কাছ থেকে উচ্চ শিক্ষার পাঠ শেষ করে প্রায় বিশ একুশ বছর পর তার ছাত্রবেলার বন্ধু খাজা হাসান তুসীর কাছে মারু গিয়ে দেখা করে এবং জানায় এত বছর সে জীবিকার অভাবে নানা জায়গায় ঘুরে বেড়িয়েছে। কোথাও অন্নসংস্থানের ব্যবস্থা হয়নি। খাজা তুসী প্রধানমন্ত্রী হয়েছে শুনে তার অনুগ্রহভাজন হবে এই আশায় মারু এসেছে। হাসান মিথ্যা বলেছিলো । এই বিশ একুশ বছরে সে অতি ভয়ংকর ও অসামান্য পৈশাচিক শক্তির অধিকারী হয়ে উঠেছিলো । শত শত নারীপুরুষকে সে তার এমন আত্মত্যাগী অনুসারী বানিয়েছিলো যারা তার অঙ্গুলি হেলনে নিজেদের প্রাণ লুটিয়ে দিতো তার পদতলে । কিভাবে সম্ভব হয়েছিলো এসব? ইমাম মুওয়াফিকের কাছে পাঠ শেষ করে নিশাপুর থেকে রায় পৌছেই সে তার প্রথম জীবনের দীক্ষাপ্তরু আবদুল মালিক ইবনে আতাশের কাছে গেলো । ইবনে : আতাশ তাকে আবেগে জড়িয়ে ধরলো এবং অনেকক্ষণ বুকের সঙ্গে জড়িয়ে রাখলো । “আমার পূর্ণ বিশ্বাস ছিলো তুমি এমন সুদর্শন যুবক হয়েই ফিরে আঁসবে' - ইবনে আতাশ তাকে তার সামনে বসিয়ে বললো এবং তার বাহু হাসানের কাধের ওপর রেখে হাত দিয়ে কাধ মর্দন করতে করতে বললো- “সেই কীচা দেহ এখন যৌবনের শক্তিমান রসে. তরপুর' - তারপর তার মাথান্ন দু'হাত রেখে বলতে লাশলো- “তোমার মাথায় এখনো কিছু আছে, নাকি শেষ হয়ে গেছে তা আমি কি করে জানবো? | ২৫ ভগস.2110901179.001)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।