কামরা খুব করে ধুয়ে মুছে শাহী সাজে সাজালো ওরা । সেই কামরায় তার সামনে বসে থাকা কিছু লোককে হাসান বলছিলো - “আর তোমরা তো জানো, সব নবীকেই পালাতে হয়েছে, লুকাতে হয়েছে, বিপদে দৈর্য ধারণ করতে হয়েছে । কোথাও না কোথাও তাদের আশ্রয় নিতে হয়েছে। হযরত ঈসা (আ)কে ক্রুশ বিদ্ধ করা হয়েছে, মূসা (আ)কে ফেরাউন হত্যা করতে চেয়েছিলো, রাসূলুল্লাহ (স) মক্কা থেকে বের হয়ে মদীনায় আশ্রয় নিয়েছিলেন'। তাই আজ আমাকে এক দুর্গের ধ্বংসাবশেষে বসে থাকতে দেখে এটা মনে করো না আল্লাহ আমাকে বরখাস্ত করে দিয়েছেন। আল্লাহর ইশারাতেই আমি এসেছি এখানে । নবীগণের সঙ্গী বর্গদের তিনি সাধারণ লোকের চেয়ে উঁচু মর্যাদা দান করেন। আল্লাহর দৃষ্টিতে তোমরা অত্যন্ত উচু মর্যাদার । যখনই তোমাদের ওপর কোন বিপদ আসবে আল্লাহর সাহাষ্য তোমাদের কাছে পৌছে যাবে......... এতটুকু বলতেই বাইরে থেকে চিৎকার শোনা গেলো - 5 ১4 হুশিয়ার হয়ে যাও ।” হাসানের কান খাড়া হয়ে গেলো । সেলজুকি লশকর আসছে।" “অনেক বড় লশকর ৷ ইমামকে খবর দীও।' এর সঙ্গে সঙ্গে যখন লোকদের ছুটন্ত পায়ের আওয়াজ শৌনা যেতে লাগলো তখন হাসান উঠে বাইরে বের হলো। দেখলো লোকদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে। কেউ কেউ কেল্লার ভাঙ্গা নড়বড়ে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছিলো, কেউ অন্য আরেকটি সিড়ি দিয়ে দৌড়ে নিচে নামছিলো। চারদিক থেকে ভীত-বিহবল লোকদের চিৎকার "হায়! হায়! যখমীদের কি হবে?' ্ “এত বড় লশকরের সঙ্গে আমরা লড়তে পারবো না।' 'থামো সবাই" - হাসান ইবনে সবা তার গন্তীর গর্জনে বললো -' যে যেখানে আছো সেখানেই থাকো। সে বড় ধীর ও শাস্ত ভঙ্গিতে সিঁড়ির ওপর উঠে সেদিকে তাকালো যেদিকে লোকেরা তাকিয়েছিলো। এক হাজার সওয়ারের দৃশ্যটি বিক্ষুব্ধ তরঙ্গের মতো ধেয়ে আসছিলো । হাসানের কাছে মাত্র তিনশ জনের যে দলটি আছে এই এক হাজারের সামনে তো তারা খড়কুটার সমান। আবার এর মধ্যে অনেকে যখমীও । এরা আর্তনাদ তুলছিলো- এত বড় লশকরের সঙ্গে লড়তে পারবে না। কিন্তু ওরা তাদের ইমামের চেহারা শাস্ত-স্থির দেখছিলো। সালার কুল সারুকের এক হাজার সালার এগিয়ে আসছিলো। কিনতু তাদের চলার গতি দেখে মনে হচ্ছিলো খুব আরাম করে কোন সফরে আসছে। “কি মনে হয়' - হাসান তার বিশেষ এক শিষ্যকে ফিসফিস করে জিজ্ঞেস করলো । ২৪৮ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।