295 সালার কযুল সারুক আরেকজন গুণ্ডচর থেকেও একই তথ্য পেলেন যে এঁ পাহাড়ি এলাকা দিয়েই হাসান ইবনে সবা গিয়েছে। তিনি তার এক হাজার ফৌজকে কোচ করার হুকুম দিলেন। ফৌজ এ বাড়িগুলোর পাশ দিয়ে গেলো। তারপর ফৌজ পাহাঁড়ি এলাকায় ঢুকে পড়লো । সামনের রাস্তা কঠিন সংকীর্ণ হওয়ায় ফৌজের চলার গতি ধীর হয়ে এলো। প্রায় পনের ঘোল-মাইল পর শুরু হলো পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গলের পথ তাই টুপ করে রাতের অন্ধকার নেমে এলো। তবুও সালার তার লশকরকে থামালেন না। কোথাও কোথাও লশকরকে পাহাড়ের সরু কার্ণিশ বেয়েও চলতে হলো । এক সওয়ারের ঘোড়া তো পা পিছলে সওয়ারসহ নিচে গড়িয়ে পড়লো । সেখান দিয়ে লশকর অতি কষ্টে পথ পেরোলো। একটুপর প্রশস্ত এক উপত্যকা পেয়ে সারুক এখানেই রাতের ছাউনি ফেলার নির্দেশ দিলেন। সিপাহীরা ঘোড়ার জিন নামিয়ে এদিক ওদিক রিক্ষিগ্তভাবে শুয়ে পড়লো । সকাল হতেই লশকরকে কোচ করার হুকুম দেয়া হলো । ঘোড়ার ওপর. সওয়াররা জিন বাধছিলো। এক দিক থেকে টাটুর লাগাম ধরে মধ্যবয়সী লোককে এক মহিলার সঙ্গে আসতে দেখা গেলো। সাথে চৌদ্দ বা পনের এবং দশ বা এগার বছরের. দু'টি মেয়েও আছে। লশকরের সামনে দিয়েই এদের যেতে হবে । তারা লশকরের এক পাশ দিয়ে সমীহ জোগানো পায়ে পথ অতিক্রম করছিলো। “এরা কে?” - সালার সারুক জিজ্ঞেস করলেন ।, “আমরা জিজ্ঞেস করিনি' - এক কমাণ্ডার বললো। “জিজ্ঞেস করো ওদের। এদিক দিয়ে ওদের যাওয়ার অর্থ হলো সামনে বা এ এলাকায় কোথাও আবাদী আছে। এখানকার লোক হলে ওরা জানবে কদীম বা প্রাচীন কেল্লাটি কোথায়? তাহলে হয়তো আমরা ভুল পথ এড়াতে পারবো ।” লোকগুলো কাছে আসলে থামানো হলো । “আসসালামু আলাইকুম” - মধ্যবয়সী লোকটি সালাম দিয়ে বললো - “মনে হচ্ছে আপনি এই লশকরের সালার ৷ আপনি বাধা না দিলেও আমি থামতাম।' “আপনারা যাচ্ছেন কোথায় বা আসছেন কোথেকে।' - সারুক জিজ্ঞেস করলেন। “সালারে মুহতারাম! এক বছর পর আমরা ঘরে ফিরছি। আল হামদুলিল্লাহ পবিত্র হজ্জ আদায় করতে গিয়েছিলাম আমরা ।' পায়দলই গিয়েছিলেন? কখনো সওয়ার কখনো পায়দল। এই টাট্টু সঙ্গে নিয়ে গিয়েছিলাম । পালা করে এর ওপর সওয়ার হয়েছি আমরা । কখনো ভাড়ার সাওয়ারীও. পেয়েছি । এভাবে আরবে পৌছে পবিত্র হজ্জ পালন করেছি। পবিত্র স্থানগুলো যিয়ারত করেছি। তারপর এঁ স্থৃতিময় ময়দানগুলো দেখেছি. যেখানে রাসূলুল্লাহ (স) কাফেরদের সঙ্গে লড়েছেন। বদর ওহদ সব দেখেছি । যেখানে আমাদের রাসুল (স) যখমী হয়েছেন সেখানটায় চুমু ২৪৪ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।