“তোমার মতে আমি যাকে চাই শুধু তারই প্রতীক্ষায় থাকি না মা! আমি প্রতীক্ষায় আছি হাসান ইবনে সবার । সে যদি জীবিত আসে শিকলে বেঁধে তার অবস্থাটা দেখবো আমি। যদি তার লাশ আসে বুঝবো আমার জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। মুযাম্মিল তাকে জীবিত বা মৃত ধরে আনবে ।” দিন দিন সুমনার অস্থিরতা বাড়তে লাগলো । নিজের প্রতি কেমন বিতৃষঃ হয়ে উঠলো সে। তার কোমল স্বভাব হয়ে উঠতে লাগলো কুক্ষ-দুর্বিনীত। অবশেষে এক বিকালে তার ন্জর আটকে গেলো এক ঘোড়-সওয়ারের ওপর । ঘোড়-সওয়ার শহরের দিকেই আসছিলো ।.. শহরে ঢোকার পর ঘোড়সওয়ার অলিগলিতে হারিয়ে. গেলো, একটু পর তাকে আবু মুসলিম রাজীর মহলের ফটকে দেখা গেলো, ডিজি চলে এলো। 'তুমি কাসেদ নয় তো! _ সুমনা হীপাতে হাপাতে বললো। : ই রিরি/ভারিরানেদ অধনইজামরেলহরর সে সাজার চাই কোথেকে আসছোঃ” “মারু থেকে?” “সালার আমির আরসালান ও মুঘাম্মিল আফেন্দীর কোন খবর এনেছো?" - সুমনা হ্যা ওদের খবরই এনেছি ।” “কি খবর?” - সুমনা ছটফট করে জিজ্ঞেস করলো । “আমীরে শহর ছাড়া আর কাউকে বলা যাবে না' - কাসেদ বললো। সুমনা দৌড়ে ভেতরে চলে গেলো । আবু মুসলিম কোন কাজে ব্যস্ত ছিলেন। সুমনা এত জোরে দরজা খুললো যে, আবু মুসলিম রাজী চমকে উঠলো । “মারু থেকে কাসেদ এসেছে। ওকে এখনি ডেকে পাঠান" - সুমনা এক নিঃশ্বাসে বললো। আৰু মুসলিম কোন জবাব দেয়ার আগেই সুমনা আবার দৌড়ে বেরিয়ে গেলো এবং কাসেদকে ভেতরে নিয়ে এলো । কি খবর নিয়ে এসেছো?' _ আবু মুসলিম রাজী জিজ্েস করলেন। কাসেদ একবার সুমনার দিকে আবার আবু মুসলিমের দিকে তাকালো । অর্থাৎ কামেদ সুমনার সামনে মুখ খুলতে চাচ্ছিলো না। | “তুমি একটু বাইরে যাও সুমনা! সুমনা সেখান থেকে নড়লোও না কিছু বললোও না। আবু মুসলিম রাজীর মুখের দিকে দৃঢ় চোখে তাকিয়ে রইলো । রাজী এর অনুবাদ বুঝলেন। অল্প সময়েই মেয়েটি তার মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে । “ঠিক আছে বলো কি খবর এনেছোঃ' রাজী জিজ্ঞেস করলেন। “খবর ভালো নয় আমীরে শহর! সালার আমীর আরসালান মারা গেছেন এবং তার পাঁচশ সওয়ারের কেউ প্রায় জীবিত ফিরেনি' - কাসেদ বললো । , ২৪০ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।