অবশ্য কিছু সওয়ার পালিয়ে যেতে পারল । তবুও এরা সবাই ছিলো যখমী ৷ মুযাম্মিল আফেন্দীও চরম যখমী হয়ে পড়ে এবং এই যখম নিয়ে তার ঘোড়া রূুখ করে দেয় মারুর দিকে। কিছু ঘখমী এদিক সেদিক লুকিয়ে পড়লো। তাদের পালানোর শক্তিটুকুও অবশিষ্ট. ছিলো না। এ ব্যবস্থা ছিলো আহমদ ইবনে গুতাশের। আহমদ নিশ্চিত হয়েই আশংকা করেছিলো, সেলজুকি ফৌজ ইন্পাহান এসে হাসান.ইবনে সবাকে অবশ্যই খুঁজবে এবং যে কোনভাবেই হোক তারা জেনে যাবে হাসান তিবরীজে আছে। ইস্পাহানে হাসান ও আহমদরা যে বাড়িতে ছিলো সেটা ছিলো এক গোত্র সরদারের বাড়ি। এলোক হাসানের শিষ্য বাতিনী ছিলো । আহমদ এঁ সরদারকে বলেছিলো, হাসান ইবনে সবাকে বীচানোর জন্য অনেক দক্ষ ও জানবায লড়াকু দরকার। সরদার তখন তার ঘোড়ায় সওয়ার হয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার পেছন পেছন আরেকটি ঘোড়া যায়। এক সহিস. সেই ঘোড়ার লাগাম ধরে পায়দল চলতে থাকে । রাস্তায় লোকেরা সরদারকে দেখে ঝুঁকে সালাম করে যায়। কিন্তু মলিন-নোংরা কাপড়ের সরদারের সহিসের দিকে কেউ তাকালো না পর্যন্ত । কারো সামান্য সন্দেহও হলো না এই সহিস আসলে সরদারের গুরুতর গুরু এবং শয়তানেরও গুরু। শহর থেকে কিছু দূরে গিয়ে ঘোড়ার সহিসের ছন্রবেশি আহমদ ইবনে গুতাশ ঘোড়ায় চড়ে বসলো। দুই ঘোল্ড়া ছুটতে শুরু, করলো । ইস্পাহান থেকে সামান্য দূরের কাযবীন . নামক এক গ্রামে গিয়ে পৌছলো। কাযবীনের রঈস হলো আবু আলী । আশে পাশের বড় বড় এলাকার তার একচ্ছত্র প্রভাব। হাসান ইবনে সবার প্রশিক্ষণপ্রাপ্ত এক মেয়ে ও হাশীষের প্রয়োগের মাধ্যমে সরদার আবু আলী হয়ে উঠে হাসান ইবনে সবার অন্ধ ভক্ত। .- আহমদ ও ইস্পাহানের সেই সরদার আবু আলীর বাড়িতে গিয়ে উঠলো । পরিস্থিতি সম্পর্কে তিনজন আলোচনায় বসলো । তারপর ফয়সালা করলো, যে করেই হোক অধিক সংখ্যক সওয়ার যোগাড় করে খোদার দূতকে সাহায্য করতে হবে +'আবু আলী অল্প সময়ের মধ্যেই জঙ্গী মেজাযের তিনশ সওয়ার প্রস্তুত করে কেল্লা তিবরীজের সামান্য দূরে তাদের একত্রিত করলো । এঁ জঙ্গী সওয়ারদের বলা হলো তারা যেন প্রতি যুহুর্তে প্রস্তুত থাকে এবং ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গেই কেল্লা তিবরীজে পৌছে যায় । বাতিনীরা অত্যন্ত বিশ্বস্ত ও কর্মতৎপর এক গুপ্তচর বাহিনী এতদিনে. গড়ে তুলতে সক্ষম হয়। সালার আমির আরসালান ইন্পাহান পৌছে যখন কেল্লায় আক্রমণ চালায় কেল্লা থেকে অনেক দূরের এক মাঠে কয়েকজন দেখা যায়। পরসুহূর্তেই তারা সেখান থেকে লাপাত্তা হয়ে যায়। তারা আবু গিয়ে লড়াইয়ের অবস্থা জানায়। তিনশ সওয়ার তখন টানটান উত্তেজনা নিয়ে প্রস্তৃত। তাদের মনে আগেই সেলজুকিদের বিরুদ্ধে চরম ঘৃণাবোধ সৃষ্টি করা হয়। তারা অপেক্ষা করতে থাকে, সেলুজকিদের সামনে পেলেই কেটে কুচি কুচি করা হবে। , ইশারা পেতেই এই জঙ্গিরা ঝড়ো গতিতে কেল্লা তিবরীজে পৌছলো এবং সেলজুকিদের অসর্তকতার পূর্ণ সুযোগ কাজে লাগালো । কিন্তু হাসানের জানবাষ ও কেল্লা তিবরীজের লোকেরা কোন দিনও জানতে পারলো না “আকাশ থেকে নেমে আসা তিনশ সওয়ার ফেরেশতা” এর ব্যবস্থা আগৈই করে রাখা হয়েছিলো । ২৩৭ ডখ্৮্.911001179.001)
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।