Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“ হাশীষই' তো আমাদের কাজ সহজ করে দিয়েছে। লোকদের বিশেষ করে জানবাধদের তো জানা-ই নেই যে, আমরা ওদের খাবার এবং পানীয়তে “হাশীষ" দিচ্ছি। আর আমাদের মেয়েরা যে কৃতিত্ব দেখিয়েছে সেখানে গেলেই সেটা তুমি দেখতে পাবে। যেসব গোত্র-সরদাররা আমাদের বিরোধী ছিলো আমাদের মেয়েরা ওদেরকে এমন রাম রানিয়ে রেখেছে যে, ওরাই এখন আমাদের অন্যতম শক্তি হয়ে গেছে। আলাপের মাঝখানে জানানো হলো. অনেক দূর থেকে এক সওয়ার এসেছে। আহমদ ইবনে গুতাশ তাকে তখনই ভেতরে নিয়ে আসার নির্দেশ দিলো। সওয়ার বড় ি্ট-করান্ত ছিলো । কোনক্রমে সে হাসানকে রললো, . “সুলতানের পাচ ছয়শ সওয়ার আসছে আপনাকে থ্রেফতার করতে । আপনি সেখান থেকে আগেই চলে এসে ভালো করেছেন। কেউ একজন আপনার ইম্পাহান আসার কথা বলে দিয়েছে। ওরা এদিকেই আসছে।" “এখান থেকে তো আমার তাহলে বের হয়ে যাওয়া উচিত" - হাসান বললো- কিন্তু যাবো কোথায়? খালজান? না শাহদরঃ' “না” - আহমদ বললো- “বড় কোন শহরে যাওয়া যাবে না। “তিবরীজ' নামে . অখ্যাত একটা কেল্লা আছে। সেখানে আমাদের বিশ্বস্ত লোকজন আছে। প্রয়োজনে তারা প্রাণও দিয়ে দেবে।' রাতের অন্ধকারেই হাসান ইবনে সবা তিবরীজ কেন্লায় পৌছে গেলো । এর একদিন পর ইস্পাহানে পৌছলো সুলতানের পাচশ সওয়ার তুফানের মতো সওয়াররা ইস্পাহানের অলিগলিতে ছড়িয়ে পড়লো এবং ঘোষণা করতে লাগলো, হাসান ইবনে সবা বের হয়ে এসো । প্রতিটি ঘরে আমরা তল্লাশি চালাবো। যে ঘরেই হাসান ইবনে সবাকে পাওয়া যাবে সে ঘরের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। দুর্গ সদৃশ সেই দালানের প্রতি কারো সন্দেহ হলো না, যেখানে হাসান ইবনে সবা ছিলো । তবে আহমদ ইবনে গুতাশ সে বাড়িতে রয়ে যায় এবং সে বাড়ীর আস্তাবলের একজন বুড়ো সহিসের ছদ্মবেশ নিয়ে আস্তাবলের মধ্যেই পড়ে থাকে। কোথাও হাসান ইবনে সবার খোজ পাওয়া গেলো না। তল্লাশির ব্যাপারে আমির আরসাবান দৈতৃত দিচ্ছিদেদ। এক রানার মোড়ে এক বুড়ি আমির আরস্যঙানের কাছে এসে বললো - “গত রাতে আমি কেল্লা তিবরীজ থেকে এসেছি। সেখানে আমার এক যুবক নাতি থাকে । ওর জন্য আমার বড় টান। মাঝে মধ্যে ওকে দেখতে যাই । সেখানে সে কোন কাজ করে না তবে থাকে বড় শান শওকতে । ওকে আমি দেখতে গিয়েছিলাম । রাতের প্রথম প্রহরে ফিরবৌ বলে তার ঘর থেকে বেরোতে যাবো অমনি ছয় ঘোড়সওয়ার ঘরের ভেতর ঢুকে পড়লো । আমার পথ আটকিয়ে ওরা জিজ্ঞেস করলো আমি কে? আমি বললাম নিজেরাই দেখে নাও। কবরে পা ঝুলিয়ে বসে আছি। এথান্নে নাতিকে ' দেখতে এসেছিলাম ইস্পাহান ফিরে যাচ্ছি। ওদের মধ্যে একজন বললো, আরে ওকে যেতে দাও। বুড়ির তো নিজেরই হুশ নেই । ....... এসময় ভেতর থেকে ছয় সাতজন লোক দৌড়ে এলো ৷ আমি দরজায় পৌছে গিয়েছিলাম । এক লোক বলে উঠলো, খোশ আমদেদ হাসান ইবনে সবা! আজ আমাদের ভাগ্য জেগে উঠেছে । আরেক লোক বলে - ২৩৪ ডখ্৮৬.211001179.001)

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।