Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

গঘ সা সই সং সওয়ারদলের এখন দ্রুত ইম্পাহান পৌছা জরুরী। তাই তারা কাফেলাকে পিছু ফেলে অনেক দূর এগিয়ে গেলো । অল্প সময়ের মধ্যেই তারা ঘন পাহাড়ি এলাকা থেকে টিলা টুকরের এলাকায় চলে এলো । এসময় দূরের কয়েকটি টিলার পেছন থেকে ছুটত্ত এক ঘোড়ার ক্ষুরধ্বনি শোনা গেলো। কিন্তু ঘোড়া এই ফৌজের সামনে এলো না। আস্তে আস্তে ঘোড়ার ক্ষুরধ্বনি দূরে মিলিয়ে গেলো । সঙ্গে সঙ্গেই কাফেলার দিক থেকে এক সওয়ার এদিকে দৌড়ে এলো। | “মুহতারাম সালার!' _সওয়ার বললো- “আপনারা চলে আসার পর আমাদের কাফেলা থেকে এক সওয়ার হঠাৎ ঘোড়া নিয়ে উর্ধশ্বাসে ছুর্টে পালায় । মনে হয় এ হাসান ইবনে সবার লোক । সে ইস্পাহান বা অন্য কোথাও গিয়ে হাসান ইবনে সবাকে সতর্ক করে দেবে তাকে গ্রেফতারের জন্য এক সালার আসছে ।” এ সওয়ারকে যদিও ধরা সন্পব ছিলো না তবুও আমির আরসালান তার সেনাদলকে ক্ষিপ্রগতিতে চলার নির্দেশ দিলেন। _ হাসান ইবনে সবা কয়েকদিন আগে ইন্পাহান পৌছে যে বাড়িতে উঠে সেটির আদল অনেকটা দুর্গের মতো। সেখানে পৌছেই আহমদ ইবনে গুতাশকে ইন্পাহানে তার আসার সংবাদ দিলো । আহমদ ইবনে গুতাশ খালজান থেকে এত দীর্ঘ পথও অল্প সময়ের মধ্যে অতিক্রম করে ইস্পাহান পৌছে যায়। হাসান ইবনে সবা তাকে মিসরের ঘটনা হলবের ঘটনা এবং বাগাদাদের ঘটনাসহ সবকিছু শোনায় । তারপর জিজ্ঞেস করে এখন কি সে খালজান আসবে কি-না । | “অবশেষে তোমার খালজান আসতেই হবে' - আহমদ ইবনে গুতাশ হাসানকে বললো- কিন্তু আমাদের . গুপ্চররা জানিয়েছে, সুলতান মালিক শাহের নির্দেশে তোমাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে । তাই এখন তুমি এখানেই থাকো ।' . মান্যবর গুরু! আগে তো বলুন লোকে আমাকে ভুলে যায়নি তো? - - তুমি ভুলে যাওয়ার কথা বলছো হাসান! লোকে তোমার পথ-চেয়ে বসে আছে। আমি যে কী সফলতা পেয়েছি সেটা তুমি সেখানে গিয়ে দেখবে। লোকদের আমরা বলছি, খোদার দূত আবার আগের মতো কোন এক এলাকায় আকাশ থেকে অবতীর্ণ . হবেন । যারা তার অনুসারী হবে দুনিয়াতেই তারা বেহেশত পেয়ে যাবে । তোমার নামে লোকেরা জান দিতেও প্রস্তুত। জানবাযদের একটি দল আমি তৈরী করেছি। যারা শুধু ইশারার অপেক্ষায় আছে। খুব শিগগিরই সেলজুকিদের মোকাবেলার উপযুক্ত হয়ে উঠবো. আমরা । এ এলাকার প্রায় সব মসজিদের ইমাম ও খতীবরা আমাদের লোক। ওরা লোকদেরকে কুরআন ও হাদীস থেকে যে ব্যাখ্যা শোনায় তাতে আমাদের খোদার দূতের অবতরণ সম্পর্কেও ভবিষ্যত্বাণী থাকে। লোকেরা একেই আসল ইসলাম মনে করছে এখন । - 'যেদলের অব কি ভর জানবাহদের াশীঘ' এক কার হিরোইন) দয় হচ্ছে তো? ২৩৩ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।