কাফেলার মধ্যে যেন কেয়ামত শুরু হয়ে গেলো। নারী শিশুর ভীতি চিৎকার আকাশ কীপিয়ে তুলতে লাগলো । ওদিকে সওয়ারাও ঘোষণা চালিয়ে গেলো- আমরা ডাকাত নই - সুলতানের ফৌজ। কিন্তু কাফেলার যুবকরা লড়াইয়ের জন্য চিৎকার করে আহ্বান করতে লাগলো । অবস্থা বেগতিক দেখে সালার আমির আরসালান ও সুধাশ্থিল আফেন্দী পাহাড়ের উঁচুতে চলে গেলো । আমির আরসালান ঘোষণা করলেন- আমি সালার আমির আরসালান। হাসান ইবনে সবা ও তার সঙ্গীরা আমাদের সামনে এসে দীড়াও। হাসান ইবনে সবা তুমি জীবিত থাকতে চাইলে সামনে এসে আত্মসমর্পণ করো । তোমাকে খুঁজতে হলে তোমার প্রাণের দায়িত্ আমরা দিতে পারবো না।' তোমাদের ধোকায় পা দেবো না। প্রাণ থাকতে লড়ে যাবো । .. কাফেলার ভাইয়েরা! - মুযাম্মিল উচু আওয়াজে বললো- “আমাকে দেখো । তোমরা নিশ্চয় চিনতে পারবে । তোমাদের সঙ্গে আমি বাগদাদ পর্যন্ত সফর করেছি। আমার বড় ভাই, তার স্ত্রীও দুই বাচ্চা এই কাফেলায় রয়েছে। আমাকেও কি তোমরা ডাকু ভাববে? -. : মুযাম্মিলের বড় ভাই কাফেলা থেকে বের হয়ে দৌড়ে পাহাড়ের ঢালে উঠে এলো। ুযান্িল ঘোড়া থেকে লাফিয়ে নেমে তার ভাইকে জড়িরে ধরলো। মুযাস্মিল ভাইকে সব জানিয়ে বললো, এরা সুলতানের ফৌজ। হাসান ইবনে সবাকে গ্রেফতারের জন্য এসেছে। মুযাম্মিলের বড় ভাই সালারকে বললো, | “পালার মুহতারাম! সে তো এই কাফেলার মধ্যে নেই। আমার ভাই যেদিন 'হাসান ইবনে সবার কজা থেকে এক মহিলাকে উদ্ধার করে বাগদাদ-ত্যাগ করে সেদিনই সে বাগদাদ থেকে বেরিয়ে যায় ।' - 'দে কোন নিকে গেছে এটা কে বলতে পারবে - আমির আরসালান জিজ্ঞেস করলেন। বললো- “গুজব ছড়িয়ে পড়ে যে, সে আল্লাহর বিশেষ বান্দা এবং অদৃশ্য সম্পর্কেও তার জ্ঞান আছে৭ প্রচণ্ড ঝড়ের মধ্যে নাকি সে জাহাজ উদ্ধার করে । বাগদাদ থেকে বের হওয়ার সময় তার ভক্তরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করে, সে কোথায় যাচ্ছে। কিছু লোরু তো তার সঙ্গে যাওয়ার জন্য তৈরী হয়ে যায়। কিন্ত্রু সে সবাইকে বাধা দিয়ে বলে, আসমান্. থেকে এক ইশারা পেয়ে সে ইন্পাহান যাচ্ছে। ইস্পাহান যাওয়ার পর আল্লাহ্র পক্ষ থেকে সে আরেকটি ইশারা নাকি পাবে । তারপর সে চলে যায় তারপরও সতর্কতামূলক প্রায় মাইলখানেক দীর্ঘ সারিতে দীড়িয়ে থাকা কাফেলার সবাইকে শনাক্ত করা হলো । মুযাম্মিল ও তার বড় ভাই আমির আরসালানের সঙ্গেই ছিলো । উটের হাওদা এবং পালকির পর্দা সরিয়েও দেখা হলো । কয়েকজনকে হাসান ইবনে সবার কথা জিজ্ঞেস করা হলো। তারা সবাই জানালো হাসান ইবনে সবা তার দুই সঙ্গী ভাড়ার উট ও ঘোড়া এবং এর মালিকদের নিয়ে ইল্পাহানের দিকে রওয়ানা .হয়ে গেছে। :-. সালার আমির আরসালান ঘোষণা করে দিলেন, কাফেলা নির্বিয়়ে এখন যেতে পারে। কোন লুটেরা দল এখন এই কাফেলার ওপর হামলার সাহস করবে না। কারণ এই পাঁচশ সওয়ার এই এলাকায় ইস্পাহান পর্যন্ত নিয়োজিত থাকবে । ২৩২ ডখ্৮৬.211001119.001
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।