. দ্বিতীয় অংশে, রইলেন আমির আরসালান নিজেই । আগের অংশ যখন কাফেলার পথ আগলে দীড়াতে যাবে তখনই তিনি তার অংশকে আগে বাড়াবেন, প্রথম অংশের সওয়াররা যখন পাহাড়ের. ভেতর দিয়ে দূরে চলে গেলো আমির আরসালান তার সওয়ারদের নিয়ে পাহাড় থেকে নেমে পড়লেন। উচু পথে তিনি এ কারণে যেতে চাচ্ছিলেন না যে কাফেলার কেউ যদি তাদেরকে দেখে ফেলে তাহলে কাফেলার সবাইকে সতর্ক করে দেবে এবং হাসান ইবনে সবা পালানোর সুযোগ পেয়ে যাবে। কাফেলা নিজস্ব গতিতে এগুচ্ছিলো। .. & দিকে কাফেলা সামনের পাহাড়ি পথে ঢুকার আগে কাফেলারই চার গীঁচজন লোক কাফেলার গতিরোধ করে ঘোষণার সুরে বললো, “আমরা বিপজ্জনক একটি জায়গায় এসেছি। কয়েকটি কাফেলা এখানে লুট হয়েছে। ডাকাতরা মালপত্র তো নিয়েছেই যুব্তী মেয়েদেরও ধরে নিয়ে গেছে। যুবকরা সবাই সতর্ক হয়ে যাও। যার কাছে যে হাতিয়ারই- আছে তা হাতে নিয়ে নাও। মহিলা ও শিশুদের কাফেলার বাইরের দিকে এক জায়গায় একত্রিত করে নিজেদের বেষ্টনীর মধ্যে নিয়ে যেন অগ্রসর হয় । কারো ওপর যেন ডাকাতদের ভীতি ছড়িয়ে না পড়ে। দেখা যায় এই ভয়ের কারণে সবাইকে এত দুর্বল করে দেয় যে, ডাকাত দেখলেই তখন প্রাণ নিয়ে সবাই পালিয়ে যায় বা হাতিয়ার ফেলে দেয়।" . দেখতে দেখতে চারশরও বেশি যুবক ও প্রো লোক কাফেলা থেকে আলাদা হয়ে কাফেলার চার পাশে-ছড়িয়ে পড়লো । তাদের কারো ছিলো তলোয়ার, কারো কাছে বর্শা কারো কাছে খঞ্জর। এরা সবাই সেলার মতো কাফেলাকে বেষ্টনীতে নিয়ে বড় সারি করে এগুতে লাগলো । দুই পাহাড়ের মাঝখানে পৌছেও শৃংখলা না ভেঙ্গে সারিবদ্ধতা বজায় রাখলো কাফেলা । আসরের সময় ছিলো তখন। কাফেলার সামনে আচমকা কয়েকটি সাওয়ার দেখা দিলো । | হুশিয়ার হয়ে যাও। ডাকাতরা এসে গেছে। ভয়-নেই। আমরা লড়বো - উত্তেজিত কণ্ঠে একজন গোষণা করলো । 'আমরা ডাকাত নয়। ভয় নেই। যেখানে আছো দাড়িয়ে যাও'- সওয়ারদের কমাগ্ডার বললো । _“বুষদিল ডাকুরা! এগিয়ে এসো! আমরা লড়াই করবো।" - কাফেলা থেকে চ্যালেঞ্জ জানানো হলো। ূ কমাগ্ডার তার সওয়ারদের এগিয়ে না নিয়ে বুদ্ধিমানের মতো একটি কাজ করলো। তার সওয়ারদের দু অংশে ভাগ করে দুই পাহাড়ের ঢাল বেয়ে ওপরে চড়তে বললো এবং ঘোষণা করে দিলো, কাফেলার কেউ যেন লড়াইয়ের বোকামি না করে। আমরা সুলতানের ফৌজের সিপাহী । তোমাদের নিরাপদে রাখা আমাদের জন্য জরুরী ।' . এসময় আমির আরসালান তার সওয়ারদের নিয়ে কাফেলার পেছনে চলে এলেন এবং এ অংশের কমাশ্ডারের মতো তার সওয়ারদের কাফেলার এক দিকে না গিয়ে ঢালের ওপরের দিকে রাখলেন। ২৩১ ডখ্৮্.211001179.001)
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।