Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

জীবদ্দশাতেই সে নবী দাবী করেছিলো এবং রাসূল (স) এর সঙ্গে তার সাক্ষাতও হয়েছিলো । রাসূল (স) একবার তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার ওপর কি ওহী নাধিল হয়? সাফ ইবনে সয়াদ জবাব দেয়- আমার কাছে একজন সত্যবাদী ও মিথ্যাবাদী আসে ।' “সত্যবাদী ও মিথ্যাবাদীর অর্থ কি?' - আলী জিজ্ঞেস করলো । “অর্থ বোঝার চেষ্টা করো । এর অর্থ হলো আমার কাছে একজন ফেরেশতা এবং এক শয়তান আসে । সে যা বলতে চাইতো তা হলো, ফেরেশতাও এবং শয়তানও ইংগিতে নিজেদের অদৃশ্য বার্তা তাকে জানিয়ে যেতো । আসলে ইবনে সায়াদ জাদু বিদ্যায় পারদর্শী ছিলো । এই বিদ্যার ভেদ আমার কাছেও আছে। আমিও জাদুকর । কিন্তু এই বিদ্যায় ইহুদীরা এতই পারদর্শী ষে, তারা একে অনেক শক্তিশালী ভেদে রূপান্তরিত করেছে এবং এর মধ্যে শয়তানী মন্ত্র ভরে দিয়েছে । ওদের জাদু সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারে । ইবনে সয়াদও ভবিষ্যদ্বাণী করতে পারতো । সে বলতো তার কাছে এক ফেরেশতা আসে; যে তাকে খোদার পয়গাম দেয় এবং এক ইবলিস আসে, যে তাকে ভবিষ্যতের খবর দেয় ।” “তুমি আমার ছেলে সম্পর্কে বলছিলে” - হাসানের বাবা বললো- “সে কোন ধরনের নবী হবে? “অন্যরা যেভাবে নবী বনেছে' - - ইবনে আতাশ বললো- “তুমি মুহাম্মদ সারলাললাহ আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী মানো আর না মানো আমি কিন্তু এই হাদীস অস্বীকার করতে পারবো না যে- মুহাম্মদ (স) বলেছেন- “মিথ্যা নবীর দাবীদাররা ৪১৯১6412598 65785758 তোমরা তো দূরের কথা তোমাদের বাপ দাদারাও শোনেনি । তাদের কাছ থেকে সতর্ক থেকো। আর তোমাদের ঈমান তাদের কাছ থেকে হেফাজতে রেখো । এরা তোমাদের পথতভ্রষ্টতা ও ফেতনা ফাসাদে জড়াবে'... ৷ তুলাইহা আসাদী নবুওয়তের দাবী করেছিলো। মুসায়লামা কাষযাবের নাম তো তুমি শুনেছো। এরপর এক মহিলা- সাজ্জা সাজ্জা বিনতে হারিসও নবুওয়তের দাবী করেছিলো.. তারপর কি হলো? শোনা যায় সাফ ইবনে সয়াদ ইসলাম গ্রহণ করে নিয়েছিলো । তুলায়হা মুসলমান হয়ে গিয়েছিলো । নবী দাবী করে সে যত কুখ্যাতি পেয়েছিলো এর চেয়ে অনেক বেশি প্রসিদ্ধি ও খ্যাতির মালা পেয়েছিলো মুসলমানদের যুদ্ধের ময়দানে । “তুমি যদি ভবিষ্যতের পর্দা উঠাতে পারো" - আলী ইবনে আহমদ চঞ্চল হয়ে ৰললো- “তাহলে বলো আমার ছেলের ভবিষ্যত কি হবে? তার পরিণতি কোথায় তাকে নিয়ে যাবে? “মানুষকে যে কোন পরিণতিতে পৌছায় তার স্বভাব” । পরিণাম ভালোও হতে পারে মন্দও হতে পারে । এটা নির্ভর করে তার কর্মের ওপর । আমি তোমার ছেলের চোখে প্রতিফলিত ছবি যদি ভুল না দেখে থাকি তাহলে সে এত শক্তির ল্লধিকারী হবে নি ভিজে ভান 2 ভাতরে ঠা বুররে নি নর রানে ২৩ ডখ্৮৬.2110001119.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।