হাসানের লোক দু'জন তার কাছেই বসা ছিলো । “তোমরা জানো কোন কবরটা উপযুক্ত হবে" - হাসান তার সঙ্গীদের বললো - “সকালে উনাকে সঙ্গে নিয়ে যাবে এবং একটি পুরাতন ও ধসে ম্বাওয়া কবর দেখিয়ে দেবে। রাতে ইনি একলা যাবে।' হাসান একটা কাগজের ওপর কিছু একটা লিখে বিড়.রিড়ু করলো। তারপর কাগজে ফুঁক দিলো এবং কাগজটি কয়েক ভাজ করে ইস্পাহানির হাতে দিয়ে বললো, “এটা কিন্তু খুলে দেখবে না।' হাফিজ ও তার স্ত্রী মায়মুনা চলে গেলো । “এ লোক কি বলেছে তোমরা তো শুনেছো' - হাসান তার সঙ্গীদের বললো - “এতো সাধারণ কেউ নয়। মালদার এবং সরদার আদমী। আবু মুসলিম রাজীর কাছে যাচ্ছে এ লোক । সে নাকি রাজীকে বলবে খালজান কী হচ্ছে-হা হা হা।' “আমাদের বিরুদ্ধে তো তুফান দীড় করিয়ে দেবে এলোক। কি করতে হবে আপনি হুকুম করুন - তার এক সঙ্গী বললো। “এটাও কি বলে দিতে হবেঃ কাল রাতে যেন সে কবরস্থান.থেকে ফিরে না আসে। তাকে যা বলেছি সব তোমরা শুনেছো । কবরস্থানে তোমরা আগেই চলে যাবে ।' “সব আমাদের ওপর ছেড়ে দিন। তার লাশ এ কবরের কাছেই পাওয়া যাবে যে কবরে সে তাবীজ রাখতে যাবে ।' “আচ্ছা তার স্ত্রীর কি হবে? _ আরেকজন জিজ্ঞেস করলো। 'আমাদের সঙ্গে যাচ্ছে সে' - হাসান বললো _ “আমাদের অনেক কাজে আসবে। এর মাধ্যমে এর মেয়ে সুমনাকেও পেয়ে যেতে পারি আমরা ।' পরদিন সকালে হাফিজ ইস্পাহানী হাসানের দুই সঙ্গীর সাথে কবরস্থানে চলে গেলো। তারপর ধসে যাওয়া কবর খুঁজতে শুরু করলো । অনেক খুঁজাখুঁজির পর বৃষ্টি পানিতে ধনে যাওয়া কয়েকটি কবর নজরে পড়লো । এর মধ্যে একটি কবরের মাটি এতখানি ধসে গেছে যে, মুর্দার খুপড়ি ও কাধের হাড় দেখা যাচ্ছিলো । হাসানের এক সঙ্গী হাফিজ ইন্পাহানীকে বললো _ “এটাই আপনার দারুণ কাজে আসবে । আপনার মারিও তুলতে হবে না। রাতে এর মধ্যে নেমে ইমামের দেয়া কাগজটি মুরদার মুখে রেখে কোদাল দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন?” “মাটি কিন্তু ভাই আপনার ওজনের সমান হতে হবে - আরেকজন বললো - “আপনাকে সতর্ক করে দেয়াটা জরত্্ী মনে করছি। আপনি কিন্তু মুরদার খোজা খুপড়ি পেয়ে গেছেন। আপনার-বাসনা এটা খুব দ্রুত পুরণ করে দেবে । কিন্তু আপনি বদ নিয়তি হন বা অসাবধান হন তাহলে কিন্তু এ খুপড়ি আপনার প্রাণ নিয়ে নেবে ।' যা হোক, এই সুযোগ আপনার অবশ্যই কাজে লাগাতে হবে। ইমাম আপনার “আমি অবশ্যই আসবো” - হাফিজ দৃঢ় গলায় বললো। ২১১ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।